Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
লাখ টাকার সুপারি দিয়ে বিজেপি সাংসদকে খুনের ছক? জঙ্গলমহলে পড়ল পোস্টার

লাখ টাকার সুপারি দিয়ে বিজেপি সাংসদকে খুনের ছক? জঙ্গলমহলে পড়ল পোস্টার

Truth Of Bengal 1 week ago

Truth of Bengal: জঙ্গলমহলের জেলা পুরুলিয়ায় এক চাঞ্চল্যকর ও উদ্বেগজনক ঘটনা সামনে এল। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে 'খুন' করতে পারলে ১ লাখ টাকা পুরস্কার বা সুপারি দেওয়া হবে- এমনটাই ঘোষণা করে পোস্টার উদ্ধার হলো জেলায়। সম্প্রতি পুরুলিয়ার কোটশিলা থানা এলাকায় এই পোস্টারটি উদ্ধার হয়েছে বলে জেলা বিজেপি সূত্রে জানা গিয়েছে।

রাজ্যে ক্ষমতা বদলের পর 'বুলডোজার অপারেশন' বা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সাংসদকে নিশানা করে এই পোস্টার দেওয়ায় জঙ্গলমহল জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনার পর মঙ্গলবারই পুরুলিয়ার পুলিশ সুপারের (SP) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন সাংসদ। পুরুলিয়া জেলা বিজেপি সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া পোস্টারটি সাদা কাগজের উপর নীল কালিতে লেখা। স্থানীয় 'মানভুঁইয়া' ভাষায় লেখা ওই পোস্টারের বয়ান অত্যন্ত উস্কানিমূলক। সেখানে লেখা রয়েছে: "যবে থেকে বিজেপি সরকার এসেছে কারো জীবনে শান্তি নাই, পুরুলিয়ায় যেভাবে ঘর ভাঙছে তাতে জ্যোতির্ময়কে মারা উচিৎ।"

পোস্টারটিতে 'মাঝিডি' এবং 'খৈরি মোড়' বলে দুটি সুনির্দিষ্ট এলাকার নাম উল্লেখ করে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, "যদি ভাঙে তাহলে আর ঘুরে ঘর যাতে পারবেক নাই।" আর পোস্টারের একেবারে শেষ লাইনে সরাসরি সাংসদকে খুনের সুপারি দিয়ে লেখা হয়েছে, "জ্যোতির্ময়কে মারতে পারলে ১ লাখ টাকা দেওয়া হবে।" অতীতে পুরুলিয়া জেলা মাওবাদী উপদ্রুত অঞ্চল হিসেবে পরিচিত ছিল। তবে বর্তমান সময়ে জেলায় মাওবাদীদের কোনও সক্রিয় কার্যকলাপ নেই। উদ্ধার হওয়া এই পোস্টারের ধরন নিয়ে তাই কিছুটা ধন্দ তৈরি হয়েছে। সাধারণত নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র পোস্টারগুলি সাদা কাগজের উপর লাল কালিতে লেখা হয় এবং পোস্টারের নিচে তাদের দলীয় সংগঠনের নাম স্পষ্ট করে উল্লেখ থাকে। কিন্তু কোটশিলায় উদ্ধার হওয়া এই পোস্টারটি নীল কালিতে লেখা এবং এর নিচে কোনও ব্যক্তি বা সংগঠনের নাম নেই। ফলে এটি আসল মাওবাদীদের কাজ, নাকি এর পিছনে অন্য কোনও চক্রান্ত বা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

এই পোস্টার উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো নিজেই। মঙ্গলবার পুরুলিয়ার পুলিশ সুপারকে দেওয়া তাঁর অভিযোগপত্রে তিনি লিখেছেন, পোস্টারটির বিষয়বস্তু, ভাষা এবং হুমকি দেওয়ার ধরন অত্যন্ত সন্দেহজনক। এটি অতীতে জঙ্গলমহল অঞ্চলে ভয় ও অস্থিরতা সৃষ্টির চেষ্টাকারী চরমপন্থী এবং মাওবাদী-নকশালপন্থী গোষ্ঠীগুলির প্রচলিত রীতির সঙ্গেই সাদৃশ্যপূর্ণ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Truth Of Bengal