Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মাঠের লড়াইয়ের আগেই বিশ্বজয় আর্জেন্টিনার! পেছনে পড়ল ব্রাজিল-ফ্রান্স

মাঠের লড়াইয়ের আগেই বিশ্বজয় আর্জেন্টিনার! পেছনে পড়ল ব্রাজিল-ফ্রান্স

Truth Of Bengal 7 hrs ago

Truth of Bengal: বিশ্বকাপের মঞ্চে খেলেন ফুটবলাররা, কিন্তু দলের ছন্দ, কৌশল আর সিদ্ধান্তের নেপথ্যে থাকেন কোচ। আর সেই জায়গায় এ বার সবচেয়ে বেশি ছাপ ফেলেছে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপে ৪৮ দলের মধ্যে ২৬টি দল বিদেশি কোচের ওপর ভরসা করেছে। আর জাতীয়তা অনুযায়ী সবচেয়ে বেশি ছয়জন কোচ এসেছে আর্জেন্টিনা থেকে।

নিজেদের দেশের দায়িত্বে লিওনেল স্কালোনি তো আছেনই, পাশাপাশি যুক্তরাষ্ট্রের মরিসিও পচেত্তিনো, উরুগুয়ের মার্সেলো বিয়েলসা, প্যারাগুয়ের গুস্তাভো আলভারো, ইকুয়েডরের সেবাস্তিয়ান বেকাসেসে এবং কলম্বিয়ার নেস্তর লরেঞ্জোও আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করছেন।

দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্স দিয়েছে পাঁচজন কোচ। ফ্রান্সের দিদিয়ের দেশমের সঙ্গে রয়েছেন বেলজিয়ামের রুডি গার্সিয়া, তিউনিসিয়ার সাব্রি লামুশি, ডিআর কঙ্গোর সেবাস্তিয়ান দেসাব্রে এবং হাইতির সেবাস্তিয়ান মিনিও। স্পেন থেকেও চারজন কোচ বিশ্বকাপে দায়িত্ব পালন করছেন। লুইস দে লা ফুয়েন্তে, রবার্তো মার্তিনেজ, হুলেন লোপেতেগি এবং ক্রিস্টিয়ানসেন সেই তালিকায় আছেন। তিনজন করে কোচ দিয়েছে ইতালি ও জার্মানি। ব্রাজিলের দায়িত্বে কার্লো আনচেলত্তি, উজবেকিস্তানের দায়িত্বে ফাবিও ক্যানাভারো, তুরস্কের দায়িত্বে ভিনসেঞ্জো মন্তেলা। আর জার্মানদের মধ্যে আছেন ইউলিয়ান নাগলসমান, টমাস টুখেল ও রালফ রাংনিক।

অন্যদিকে ২২টি দেশ নিজেদের দেশের কোচের ওপরই আস্থা রেখেছে। স্কালোনি, দেশম, নাগলসমান ছাড়াও আছেন টনি পপোভিচ, সের্গেই বারবারেজ, বুবিস্তা, জ্লাৎকো দালিচ, মিরোস্লাভ কুবেক, হোসাম হাসান, অটো আডো, আমির ঘালেনোয়ি, এমার্সে ফাএ, হাজিমে মোরিয়াসু, হং মিউং-বো, হাভিয়ের আগুইরে, মোহামেদ ওয়াহাবি, রোনাল্ড কোম্যান, স্টোলে সোলবাকেন, স্টিভ ক্লার্ক, পাপে থিয়াউ, লুইস দে লা ফুয়েন্তে এবং মুরাত ইয়াকিন। ফুটবলের লড়াই মাঠে হলেও, বিশ্বকাপের ডাগআউটেও যে এক অন্যরকম বিশ্বযুদ্ধ চলছে- এবারের কোচদের তালিকাই তার প্রমাণ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Truth Of Bengal