Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
প্রথম রাউন্ড শেষে জমে উঠল বিশ্বকাপ, কোন গ্রুপে কারা শীর্ষে?

প্রথম রাউন্ড শেষে জমে উঠল বিশ্বকাপ, কোন গ্রুপে কারা শীর্ষে?

Truth Of Bengal 1 month ago

Truth of Bengal: বিশ্বকাপের প্রথম ম্যাচ শেষ করেছে সবকটি দল। ৪৭ ও ৪৮তম দল হিসাবে গ্রুপ পর্বের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ খেলেছে উজবেকিস্তান ও কলম্বিয়া। ফলে ৪৮টি দলের প্রত্যেকেই একটি করে ম্যাচ খেলে ফেলেছে। এখন প্রতিটি দলের সামনে রয়েছে আরও দু'টি করে ম্যাচ। তবে প্রথম ম্যাচেই জয় তুলে নিয়ে কয়েকটি দল শেষ বত্রিশের পথে গুরুত্বপূর্ণ সুবিধা আদায় করে নিয়েছে।

'এ' গ্রুপ

এবারে অন্যতম আয়োজক মেক্সিকো দুর্দান্ত শুরু করেছে। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে তারা গ্রুপের শীর্ষে উঠে এসেছে। একই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া, যারা চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে পরাজিত করেছে।

'বি' গ্রুপ

এই গ্রুপে দু'টি ম্যাচই ড্র হয়েছে। সুইৎজারল্যান্ড-কাতার এবং কানাডা-বসনিয়া-হার্জেগোভিনা ম্যাচ দু'টি ১-১ গোলে শেষ হয়েছে। চার দলই ১ পয়েন্ট পেলেও ফেয়ার প্লের বিচারে শীর্ষে সুইৎজারল্যান্ড এবং দ্বিতীয় স্থানে কানাডা।

'সি' গ্রুপ

হাইতিকে ১-০ গোলে হারিয়ে স্কটল্যান্ড গ্রুপের শীর্ষে অবস্থান করছে। অন্য ম্যাচে মরক্কো ও ব্রাজিল ১-১ গোলে ড্র করেছে। ফেয়ার প্লেতে এগিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মরক্কো, ব্রাজিল রয়েছে তৃতীয় স্থানে।

'ডি' গ্রুপ

সবচেয়ে দাপুটে শুরুর একটি করেছে যুক্তরাষ্ট্র। প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে তারা শীর্ষে। অন্যদিকে তুরস্ককে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।

'ই' গ্রুপ

কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের বড় জয় তুলে নিয়ে জার্মানি গ্রুপের শীর্ষে জায়গা করে নিয়েছে। অন্য ম্যাচে আইভরিকোস্ট ১-০ গোলে হারিয়েছে ইকুয়েডরকে। ফলে তারা রয়েছে দ্বিতীয় স্থানে।

'এফ' গ্রুপ

তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে সুইডেন। বড় জয়ে তারা গ্রুপের শীর্ষে। জাপান ও নেদারল্যান্ডসের ম্যাচ ২-২ গোলে ড্র হলেও ফেয়ার প্লেতে এগিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান।

'জি' গ্রুপ

এই গ্রুপে চার দলই সমান অবস্থানে। নিউজিল্যান্ড-ইরান এবং বেলজিয়াম-মিশর ম্যাচ দু'টি ২-২ গোলে ড্র হয়েছে। চার দলেরই পয়েন্ট ১ হলেও ফেয়ার প্লেতে শীর্ষে নিউজিল্যান্ড এবং দ্বিতীয় স্থানে ইরান।

'এইচ' গ্রুপ

স্পেন থাকা গ্রুপে চমক দেখিয়েছে উরুগুয়ে ও সৌদি আরব। স্পেন গোলশূন্য ড্র করেছে কেপ ভার্দের সঙ্গে। অন্যদিকে উরুগুয়ে ও সৌদি আরবের ম্যাচ ১-১ গোলে শেষ হওয়ায় তারাই শীর্ষ দুই স্থানে রয়েছে।

'আই' গ্রুপ

ইরাককে ৪-১ গোলে হারিয়ে নরওয়ে দুর্দান্ত সূচনা করেছে। সেনেগালকে ৩-১ গোলে হারিয়েছে ফ্রান্স। গোল ব্যবধানে এগিয়ে নরওয়ে শীর্ষে, ফ্রান্স দ্বিতীয়।

'জে' গ্রুপ

আর্জেন্টিনা ৩-০ গোলে আলজেরিয়াকে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে। জর্ডনকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়া।

'কে' গ্রুপ

সবশেষ ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে কলম্বিয়া গ্রুপের শীর্ষে জায়গা করে নিয়েছে। ডিআর কঙ্গো ও পর্তুগাল ১-১ গোলে ড্র করলেও ফেয়ার প্লেতে এগিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ডিআর কঙ্গো।

'এল' গ্রুপ

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দারুণ শুরু করেছে ইংল্যান্ড। অন্য ম্যাচে ঘানা ১-০ গোলে হারিয়েছে পানামাকে। ফলে শীর্ষে ইংল্যান্ড এবং দ্বিতীয় স্থানে রয়েছে ঘানা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Truth Of Bengal