Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
রাস্তায় থুতু ফেললেই জরিমানা! লাগু হল বাংলায় কড়া নিয়ম

রাস্তায় থুতু ফেললেই জরিমানা! লাগু হল বাংলায় কড়া নিয়ম

Truth Of Bengal 1 week ago

Truth of Bengal: রাজ্যের শহর ও পথঘাট পরিচ্ছন্ন রাখতে আরও কড়া পদক্ষেপ নিল পুর ও নগরোন্নয়ন দপ্তর। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, ১ সেপ্টেম্বর থেকেই রাস্তাঘাট নোংরা করলে দিতে হবে জরিমানা। অপরাধের ধরন অনুযায়ী ন্যূনতম ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

রাস্তায় থুতু ফেলা, প্রস্রাব বা মলত্যাগ করলে এই জরিমানার মুখে পড়তে হবে।

একই নিয়ম প্রযোজ্য হবে রাস্তার ধারে বেআইনিভাবে গাড়ি পার্কিং কিংবা বাড়ি তৈরির বালি, সিমেন্ট, স্টোনচিপস ও আবর্জনা ফেলে রাখার ক্ষেত্রেও।

এছাড়া ১২০ মাইক্রনের নিচে পরিবেশের পক্ষে ক্ষতিকর প্লাস্টিক ব্যাগ ব্যবহার করলেও জরিমানা করা হবে। তবে জরিমানার টাকা নগদে নেওয়া হবে না। ডিজিটাল পদ্ধতিতেই তা আদায় করা হবে।

অগ্নিমিত্রা পালের বক্তব্য, সরকারের উদ্দেশ্য জরিমানা করে টাকা আদায় নয়, বরং সাধারণ মানুষকে সচেতন করা। শহরকে পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখতে নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে বলে জানিয়েছেন তিনি।

ফলে আজ থেকে রাস্তাঘাটে যত্রতত্র নোংরা করা বা নিয়ম ভাঙার আগে সাবধান। ধরা পড়লেই গুনতে হতে পারে জরিমানা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Truth Of Bengal