Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
রিজার্ভ ব্যাঙ্কে কাজের সুযোগ! মোটা বেতনের চাকরি দিচ্ছে আরবিআই

রিজার্ভ ব্যাঙ্কে কাজের সুযোগ! মোটা বেতনের চাকরি দিচ্ছে আরবিআই

Truth Of Bengal 1 month ago

Truth of Bengal: দেশের সর্বোচ্চ ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্কে চাকরি করার স্বপ্ন দেখেন? আগ্রহী চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রিজার্ভ ব্যাঙ্কে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। এই মর্মে চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট rbi.org মারফত। ৬ মে'র মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট মারফত।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, জুনিয়র ইঞ্জিনিয়ার পদে শূন্যপদ ১১। সারা দেশেই নিয়োগ করা হবে। মাসে বেতন মিলবে ৪৭,৭০০ টাকা করে। আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল /ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে।

১ এপ্রিলের নিরিখে বয়স হতে হবে ২০-৩০ বছরের মধ্যে। ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ৩ বছর ছাড় মিলবে। তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ছাড় মিলবে ৫ বছরের মধ্যে। জেনারেল ক্যাটাগরির শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের বয়সে ১৩ বছর ছাড় মিলবে। তপশিলি জাতি ও উপজাতি শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের বয়সে ১৫ বছর ছাড় মিলবে। জেনারেল/ওবিসি/আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের ৪৫০ টাকা আবেদনমূল্য দিতে হবে। তপশিলি জাতি ও উপজাতি আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের ৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। অনলাইনে আবেদনমূল্য জমা দিতে হবে। অনলাইনে পরীক্ষা ও ভাষার দক্ষতা আর ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।

কীভাবে করবেন আবেদন

৬ মে'র মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট rbi.org মারফত। ৬ মে'র মধ্যে অনলাইনে আবেদনমূল্য জমা দিতে হবে। ২১ মে'র মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার পর প্রিন্ট আউট বের করে নিন। ৬ জুন অনলাইনে পরীক্ষা নেওয়া হবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Truth Of Bengal