Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
শনি-রবি পরিকাঠামো উন্নয়নের জেরে শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল ট্রেন

শনি-রবি পরিকাঠামো উন্নয়নের জেরে শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল ট্রেন

Truth Of Bengal 1 month ago

Truth of Bengal: পরিকাঠামো উন্নয়ন ও নিরাপত্তাজনিত জরুরি রক্ষণাবেক্ষণের কারণে সপ্তাহান্তে শিয়ালদহ ডিভিশনে বড়সড় মেগা ব্লক নেওয়ার সিদ্ধান্ত নিল পূর্ব রেল। এর জেরে আগামী শনিবার ও রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। ফলে শিয়ালদহ মেন, উত্তর এবং দক্ষিণ শাখার যাত্রীদের ভোগান্তির আশঙ্কা রয়েছে।

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ এবং কাঁকুড়গাছি রোড জংশনের মধ্যে আপ ও ডাউন সাবার্বান লাইনে মোট ১৫ ঘণ্টার ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এই সময় ব্রিজ নম্বর ৩-এ রক্ষণাবেক্ষণ ও গার্ডার পরিবর্তনের কাজ করা হবে। শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে রবিবার দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত ওই অংশে ট্রেন চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি শনিবার সন্ধ্যা ৭টা থেকে রবিবার বিকেল ৪টা পর্যন্ত নারকেলডাঙা কারশেডে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে।

এর পাশাপাশি বালিগঞ্জ স্টেশন এলাকায় ডাউন প্যাসেঞ্জার লাইনে আরও একটি মেগা ট্রাফিক ব্লক নেওয়া হচ্ছে। শনিবার রাত ১১টা ১০ মিনিট থেকে রবিবার ভোর ৫টা ১০ মিনিট পর্যন্ত মোট ৬ ঘণ্টা এই ব্লক চলবে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট ব্রিজগুলির পুরনো গার্ডারের কার্যক্ষমতার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে সেগুলি বদলে আধুনিক ও বেশি শক্তিশালী গার্ডার বসানো হবে। এর ফলে সেতুর নিরাপত্তা বাড়বে। পাশাপাশি ভবিষ্যতে ওই গুরুত্বপূর্ণ রেলপথে ট্রেনের গতি বৃদ্ধি এবং পরিষেবা আরও মসৃণ করার পরিকল্পনাতেও এই কাজ সাহায্য করবে। যাত্রীদের অসুবিধা তুলনামূলক কম রাখতে সপ্তাহান্তে এই মেগা ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেলের দাবি।

৬ জুন শনিবার বাতিল ট্রেন

শিয়ালদহ-নৈহাটি শাখায় আপ ৩১৪৪৩, ৩১৪৪৫, ৩১৪৪৭ এবং ডাউন ৩১৪৪২, ৩১৪৪৬, ৩১৪৫০ বাতিল থাকবে।
শিয়ালদহ-রানাঘাট শাখায় আপ ৩১৬৩১ এবং ডাউন ৩১৬৩৬ বাতিল করা হয়েছে।
শিয়ালদহ-বনগাঁ শাখায় আপ ৩৩৮৪৯ এবং ডাউন ৩৩৮৫৬ বাতিল থাকবে।
শিয়ালদহ-শান্তিপুর শাখায় আপ ৩১৫৩৩ এবং ডাউন ৩১৫৩৮ বাতিল থাকবে।
শিয়ালদহ-কল্যাণী সীমান্ত শাখায় আপ ৩১৩৩৯, ৩১৩৪৩ এবং ডাউন ৩১৩৩৮, ৩১৩৪০ বাতিল করা হয়েছে।
শিয়ালদহ-ডানকুনি শাখায় আপ ৩২২৪৯ এবং ডাউন ৩২২৫২ বাতিল থাকবে।

দক্ষিণ শাখায় শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লাইনে ডাউন ৩৪৭৫৪ এবং আপ ৩৪৭৫৫ বাতিল থাকবে।

৭ জুন রবিবার বাতিল ট্রেন

রবিবারও শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-হাবরা, শিয়ালদহ-ডানকুনি এবং দক্ষিণ শাখার একাধিক লোকাল বাতিল থাকবে।
শিয়ালদহ-বনগাঁ লাইনে আপ ৩৩৮২৫ এবং ডাউন ৩৩৮২০ বাতিল।
শিয়ালদহ-হাবরা লাইনে আপ ৩৩৬৫১, ৩৩৬৫৩, ৩৩৬৫৫, ৩৩৬৫৭ এবং ডাউন ৩৩৬৫২, ৩৩৬৫৪, ৩৩৬৫৬, ৩৩৬৫৮ বাতিল করা হয়েছে।
শিয়ালদহ-ডানকুনি লাইনে আপ ৩২২১১, ৩২২১৫, ৩২২১৯, ৩২২২৭ এবং ডাউন ৩২২১২, ৩২২১৬, ৩২২২০, ৩২২২৮ বাতিল থাকবে।

দক্ষিণ শাখায় শিয়ালদহ-ডায়মন্ড হারবার লাইনে ডাউন ৩৪৮১২ এবং আপ ৩৪৮১৫ বাতিল থাকবে। শিয়ালদহ-সোনারপুর লাইনে ডাউন ৩৪৪১২ ও আপ ৩৪৪১১ বাতিল। শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লাইনে ডাউন ৩৪৭১৬ এবং আপ ৩৪৭১৩ বাতিল থাকবে। রেলের তরফে যাত্রীদের অনুরোধ করা হয়েছে, যাত্রার আগে ট্রেনের সময়সূচি ও বাতিল ট্রেনের তালিকা দেখে নেওয়ার জন্য। বিশেষ করে সপ্তাহান্তে যাঁরা শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনের উপর নির্ভর করেন, তাঁদের বিকল্প যাতায়াতের পরিকল্পনা করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Truth Of Bengal