Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
টাকা পয়সা নিয়ে চরম সতর্কতা! বুধবার বড় বিপদের মুখে কোন কোন রাশি?

টাকা পয়সা নিয়ে চরম সতর্কতা! বুধবার বড় বিপদের মুখে কোন কোন রাশি?

Truth Of Bengal 1 month ago

Truth of Bengal: আজ পরিঘ যোগ ও শিব যোগের বিশেষ প্রভাব থাকবে। দিনের শুরুতে থাকবে চিত্রা নক্ষত্র, পরে প্রবেশ করবে স্বাতী নক্ষত্র। জ্যোতিষশাস্ত্র মতে বুধবার সিদ্ধিদাতা গণেশের আরাধনার দিন। আজ ভোর ৪টা ৫৩ মিনিটে সূর্যোদয় এবং সন্ধে ৬টা ২৫ মিনিটে সূর্যাস্ত হবে। গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী, আজ কোনও কোনও রাশির জাতকদের জন্য দিনটি শুভ ফল বয়ে আনতে পারে।

আবার কিছু রাশির জাতকদের সতর্ক থাকতে হবে কাজ, অর্থ, স্বাস্থ্য ও পারিবারিক বিষয়ে।

মেষ রাশি
আজ মেষ রাশির জাতকদের মানসিক উদ্বেগ কিছুটা বাড়তে পারে। কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতি তৈরি হলেও তা সামলে নেওয়ার ক্ষমতা থাকবে। ব্যবসায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। দীর্ঘদিনের পাওনা টাকা আদায়ে বাধা আসতে পারে। তবে ছাত্রছাত্রীদের জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সুযোগ তৈরি হতে পারে।

বৃষ রাশি
আজ নতুন বাড়ি কেনা বা বাড়ি সংক্রান্ত কোনও পরিকল্পনায় অগ্রগতি হতে পারে। তবে অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ভুল বোঝাবুঝির কারণে দাম্পত্য সম্পর্কে মনোমালিন্য বাড়তে পারে। সঠিক জায়গায় অর্থ বিনিয়োগ করলে ভবিষ্যতে লাভবান হতে পারেন। কাউকে টাকা ধার দেওয়া বা আর্থিক সাহায্য করার আগে ভালোভাবে ভেবে নিন, প্রতারণার আশঙ্কা রয়েছে।

মিথুন রাশি
আজ অযথা তর্ক-বিতর্ক এড়িয়ে চলাই ভালো। দীর্ঘদিনের প্রাপ্য অর্থ বা অধিকার ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইট, বালি, নির্মাণ সামগ্রী বা ইমারতি দ্রব্যের ব্যবসায় ভালো ফল মিলতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। কমিশন ভিত্তিক কাজে যুক্তদের আয় বাড়ার যোগ রয়েছে।

কর্কট রাশি
পারিবারিক দায়িত্ব পালনে আজ কর্কট রাশির জাতকরা বেশি মনোযোগী হবেন। রাজনীতি বা বিতর্কিত বিষয় থেকে দূরে থাকাই শ্রেয়। আত্মীয়দের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা মামলা বা বিরোধ থেকে স্বস্তি পেতে পারেন। ব্যবসায় নতুন প্রকল্প শুরু করার জন্য দিনটি মোটের উপর ভালো। তবে প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি বা তিক্ততা দেখা দিতে পারে।

সিংহ রাশি
আজ আত্মীয়দের সঙ্গে মতবিরোধ তৈরি হতে পারে। পারিবারিক কারণে খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের স্বাস্থ্য নিয়ে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। আত্মীয়স্বজনের সঙ্গে পুরোনো বিরোধ ফের মাথাচাড়া দিতে পারে। তবে পুরোনো ঋণ পরিশোধের ক্ষেত্রে কিছুটা স্বস্তি পেতে পারেন।

কন্যা রাশি
দীর্ঘদিনের কোনও শারীরিক সমস্যা আজ নতুন করে চিন্তা বাড়াতে পারে। পরিকল্পনার অভাবে খরচ নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। নতুন উদ্যোগ শুরু করার জন্য দিনটি শুভ হতে পারে। তবে কথাবার্তায় অসাবধানতা বা ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কের অবনতি হতে পারে। একাধিক উৎস থেকে আয় বাড়ার সম্ভাবনা রয়েছে।

তুলা রাশি
ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি লাভজনক হতে পারে। তবে হঠকারী সিদ্ধান্ত বড় সমস্যার কারণ হতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত কারণে সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। সংসার সংক্রান্ত কোনও বিষয়ে উদ্বেগ বাড়তে পারে।

বৃশ্চিক রাশি
প্রিয়জনের পরামর্শে আজ কোনও জটিল সমস্যার সমাধান হতে পারে। কর্মক্ষেত্রে চাপ ও ঝামেলা বাড়তে পারে। দাম্পত্য সম্পর্কে সুখ বাড়বে এবং পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। নতুন উদ্যোগ শুরু করার জন্য দিনটি ভালো। তবে গোপন প্রেমের সম্পর্কে জড়ানোর ইঙ্গিত রয়েছে।

ধনু রাশি
আজ পেটের সমস্যা বা হজমজনিত অসুবিধা বাড়তে পারে। অনিশ্চিত কোনও উৎস থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। গোপন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। কর্মক্ষেত্রে বদলি বা অন্যত্র যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। আটকে থাকা ঋণ মঞ্জুর হওয়ার সম্ভাবনা রয়েছে।

মকর রাশি
প্রিয় বন্ধুর সাহায্যে আজ কোনও কাজে উপকার পেতে পারেন। হজমের সমস্যা দেখা দিতে পারে। নতুন ব্যবসায় লাভ বাড়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে অসতর্কতার কারণে ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। ভবিষ্যৎ নিয়ে বড় কোনও পরিকল্পনা করতে পারেন। শত্রু বা বিরোধীর সংখ্যা বাড়তে পারে। নতুন বাড়ি কেনার সুযোগও তৈরি হতে পারে।

কুম্ভ রাশি
আজ আইনি জটিলতা থেকে দূরে থাকাই কুম্ভ রাশির জাতকদের জন্য ভালো। পরোপকার করতে গিয়ে নিজেই সমস্যায় পড়তে পারেন। কাছাকাছি কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। স্নায়ুর সমস্যা বা হৃদ্‌রোগ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। কাছের বন্ধুর সাহায্য পেতে পারেন। তবে সঞ্চিত অর্থ খরচ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মীন রাশি
আজ মানসিক অবসাদ বা অস্থিরতা বাড়তে পারে। পরিবারে নতুন অতিথির আগমনের সম্ভাবনা রয়েছে। স্ত্রী-রোগ বা শারীরিক সমস্যা নিয়ে সতর্ক থাকা দরকার। আর্থিক সমস্যার সমাধানের পথ খুলতে পারে। কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে। আইনি সমস্যা এড়িয়ে চলুন। দাম্পত্য সম্পর্কে অশান্তি বাড়তে পারে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Truth Of Bengal