Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নামবদলের দাবি, সরব শর্বরী মুখোপাধ্যায়

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নামবদলের দাবি, সরব শর্বরী মুখোপাধ্যায়

Truth Of Bengal 2 weeks ago

Truth of Bengal: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে 'ঋষি অরবিন্দ বিশ্ববিদ্যালয়' করার দাবি তুললেন বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত একটি সভা থেকে তিনি বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস ও ভাবধারার সঙ্গে ঋষি অরবিন্দের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

সেই কারণেই তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের নামকরণের দাবি জানান তিনি।

এদিন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয় চত্বরে 'তিরঙ্গা যাত্রা', জাতীয় পতাকা উত্তোলন এবং 'বন্দে মাতরম' পরিবেশন-সহ একাধিক কর্মসূচি হয়। পরে ত্রিগুণা সেন অডিটোরিয়ামে জাতীয়তাবাদী সভার আয়োজন করা হয়। সেখানে রাহুল সিনহা, সুখেন্দুশেখর রায় এবং শর্বরী মুখোপাধ্যায়-সহ একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

সভা থেকে শর্বরী তথাকথিত 'রাষ্ট্রবিরোধী শক্তি'র বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান জানান। তাঁর দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী চিন্তাধারাকে আরও শক্তিশালী করা প্রয়োজন।

নিজের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের প্রসঙ্গও তোলেন বিজেপি বিধায়ক। তাঁর বক্তব্য, পোশাক বা ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ করে তাঁর রাজনৈতিক অবস্থান বদলানো যাবে না। জাতীয়তাবাদের পক্ষে তিনি আগামীতেও সরব থাকবেন বলে জানান।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Truth Of Bengal