Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পার্থর শারীরিক পরিস্থিতি গুরুতর নয়, ফিরিয়ে দিল ভুবনেশ্বর এমস

পার্থর শারীরিক পরিস্থিতি গুরুতর নয়, ফিরিয়ে দিল ভুবনেশ্বর এমস

TV NEWS TEN 4 years ago

টিভি নিউজ টেন ওয়েবডেস্ক : পার্থ চট্টোপাধ্যায় এর শারীরিক অবস্থা তেমন গুরুতর নয় জানালো ভুবনেশ্বর এমস। পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতার এসএসকেএম হাসপাতাল থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছিল ভুবনেশ্বর এমসে। পার্থ চট্টোপাধ্যায়ের ক্রনিক কিছু অসুস্থতা রয়েছে দীর্ঘদিন ধরে তিনি সেই সমস্ত অসুখের জন্য ওষুধ নেন।

তবে বর্তমানে তাঁর গুরুতর কোন সমস্যা নেই ফলে তাঁকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই বলে জানিয়ে দেয় ভুবনেশ্বর এমস। ‌এমসের এই ঘোষণার পরেই এসএসকেএম এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এসএসকেএম এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছিল।

এবার ইডির সন্দেহে সত্যি হল। উল্লেখ্য, SSC দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের।

শনিবার ব্যাঙ্কশাল আদালত রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দুদিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিল। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়ে এসএসকেএমে ভর্তির আবেদন জানান। শনিবারই এসএসকেএমে ভর্তি করা হয় পার্থ চট্টোপাধ্যায় কে। কিন্তু আদালতের রায়কে চ্যালেঞ্জ করে রবিবার ইডি পাল্টা হাইকোর্টে আবেদন করে।

কলকাতা হইকোর্টের নির্দেশে সোমবার ভোরে পার্থ চট্টোপাধ্যায়কে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়। ভুবনেশ্বর এইমস কার্ডিওলজি, নেফ্রোলজি, মেডিসিন, এন্ড্রোক্রিনোলজি বিভাগের চিকিত্‍সকদের নিয়ে একটি দল তৈরি করে। সোমবার সকালেই পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বরে নিয়ে গিয়ে তার শারীরিক পরীক্ষা করা হয়।

হাইকোর্টের নির্দেশ মতো সোমবার বিকেল তিনটের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষার রিপোর্ট তৈরি করে পেশ করা হয়। রিপোর্টের প্রতিলিপি দেওয়া হয় তদন্তকারী আধিকারিক, এসএসকেএম হাসপাতাল ও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে। তারপর ভুবনেশ্বর এমস পার্থ চট্টোপাধ্যায়কে ছেড়ে দেয়। এখন দেখার বিষয় ভুবনেশ্বর এমস এর রিপোর্ট অনুযায়ী আদালত পরবর্তী কি সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুনঃ  ইডির জেরা চলাকালীন অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV NEWS TEN