Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি'র দ্বিতীয় অধিবেশন ২০২৩ নলিনী গুহ সভাগৃহে

নিজস্ব প্রতিবেদন: বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি'র দ্বিতীয় অধিবেশন ২০২৩ অনুষ্ঠিত হয় নলিনী গুহ সভাগৃহে। এই অনুষ্ঠানটিকে বেশ কিছু অধিভুক্ত পত্রিকার সম্পাদক ও সম্পাদিকাগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিগত ছয় মাসের কর্মসূচি বিবরণ পেশ করা হয় এবং আগামী ছয় মাসের কর্মসূচি গ্রহণ করা হয়। এই দিন আরও তিনটি পত্রিকা আকাডেমির সাথে অধিভুক্ত হয়। বর্তমানে প্রায় ৭৫টি পত্রিকা নিয়ে এই আকাডেমি সাহিত্য বিষয়ক নানা কর্মসূচিতে নিজেদের নিয়োজিত করেছে। এই অধিবেশনে 'বিন্দুতে সিন্ধু' নামে বিশ্ব বঙ্গ সাহিত্য কলা আকাডেমির প্রধান পৃষ্ঠপোষক সুশীল চন্দ্র গোপ মহাশয় সম্পাদিত একবিন্দু আলো সাহিত্য অঙ্গন এর শারদীয় সংখ্যা প্রকাশ করা হয় এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক দীপঙ্কর নায়েক সম্পাদিত 'সাগর সঙ্গমে সাহিত্য পত্রিকা' শারদ সংখ্যা প্রকাশিত হয়।
Dailyhunt
Disclaimer: This content has been published by the user directly on Dailyhunt, an intermediary platform. Dailyhunt has neither reviewed nor has knowledge of such content. Publisher: Rajib Datta Uthso Manush News