Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
১০ বছর পর 'বিগ বস'-এর কণ্ঠে বদল! আড়ালে কে? নতুন গলার পরিচয় ঘিরে রহস্য

১০ বছর পর 'বিগ বস'-এর কণ্ঠে বদল! আড়ালে কে? নতুন গলার পরিচয় ঘিরে রহস্য

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিগ বসের গলা তো শুধু একটা কণ্ঠ নয়, এই রিয়্যালিটি শোয়ের একটা আলাদা পরিচয়। প্রতিযোগীদের নির্দেশ দেওয়া, টাস্ক ঘোষণা করা কিংবা কখনও হঠাৎ ঘরে গম্ভীর বার্তা-মেঘনাদের মতো সেই ভারী গলাটাই এতদিন দর্শকের মনে 'বিগ বস'-এর ছবি তৈরি করেছে। দীর্ঘ ১০ বছর পর 'বিগ বস বাংলা' ফিরতেই সেই পরিচিত কণ্ঠে যেন একটু বদল!

নতুন সিজনের প্রথম পর্ব থেকেই অনেকের কানে ধরা পড়েছে নতুন এক ভারী স্বর। গলাটা পরিচিত, কিন্তু এই কণ্ঠে 'বিগ বস' কে?

আগের দুই সিজনের রহস্য অবশ্য এখন আর রহস্য নয়। ২০১৩ ও ২০১৬ সালের প্রথম দুই সিজনে 'বিগ বস'-এর কণ্ঠ দিয়েছিলেন অভিনেতা সোহন বন্দ্যোপাধ্যায়। এতদিন প্রকাশ্যে বিষয়টি না বললেও সম্প্রতি নিজেই সেই তথ্য জানিয়েছেন তিনি। তাঁর কথায়, কোনও লিখিত গোপনীয়তা চুক্তি না থাকলেও নিজের ইচ্ছেতেই এত বছর পরিচয় গোপন রেখেছিলেন। প্রথম দুই সিজনের কয়েকজন প্রতিযোগী অবশ্য তাঁকে চিনে ফেলেছিলেন। পরে ইন্ডাস্ট্রির অন্দরেও বিষয়টি ছড়িয়ে পড়ে।

কিন্তু আসল চমক এবার

নতুন সিজনের জন্য প্রযোজনা সংস্থা সোহনের সঙ্গে যোগাযোগ করেছিল। অর্থাৎ তাঁকেই ফেরানোর চেষ্টা হয়েছিল। কিন্তু ২০১৬ থেকে ২০২৬-এই দীর্ঘ সময়ে পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। সোহনের কাজের পরিমাণ, পরিচিতি, পারিশ্রমিকের দাবি এবং পারিবারিক পরিস্থিতির পরিবর্তনের কারণে শেষ পর্যন্ত দু'পক্ষের সমঝোতা হয়নি। ফলে নিজের পছন্দের সেই কাজটিকে এবার 'না' বলতে হয়েছে তাঁকে। আর সেখানেই তৈরি হয়েছে নতুন রহস্য।

সোহনের জায়গায় এবার যে কণ্ঠ শোনা যাচ্ছে, সেই গলা কি কার?

ইন্ডাস্ট্রি সূত্রের খবর, 'বিগ বস বাংলা'র নতুন সিজনে বিগ বসের কণ্ঠের দায়িত্ব নিয়েছেন ফেলুদা-খ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। তাঁর ভারী, গভীর এবং স্বতন্ত্র কণ্ঠস্বরের সঙ্গে 'বিগ বস'-এর চরিত্রের একটা স্বাভাবিক মিলও রয়েছে। ফলে নতুন সিজনে কণ্ঠ বদলের পিছনে তাঁর নামই এখন সবচেয়ে বেশি আলোচনায়। তবে বিষয়টা যেন আরও কৌতূহলের। ক্যামেরার সামনে যাঁকে দর্শক বহুবার দেখেছেন, এবার কি সেই সব্যসাচীই ক্যামেরার আড়াল থেকে পুরো ঘর নিয়ন্ত্রণ করবেন? প্রতিযোগীদের উদ্দেশে তাঁর কণ্ঠেই কি ভেসে আসছে সেই বিখ্যাত নির্দেশ-'বিগ বস চাইছে…'?

এই সিজনে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। আর তাঁর পাশাপাশি 'বিগ বস'-এর কণ্ঠেও যদি সত্যিই সব্যসাচী চক্রবর্তীর উপস্থিতি নিশ্চিত হয়, তাহলে ১০ বছর পর ফেরা শোয়ে এটাও যে অন্যতম বড় চমক, তা বলাই যায়। অর্থাৎ, সোহন বন্দ্যোপাধ্যায়ের পরিচয় এখন প্রকাশ্যে। কিন্তু নতুন রহস্যটা আরও বড়-সেই গম্ভীর কণ্ঠের আড়ালে কি সত্যিই রয়েছেন সব্যসাচী চক্রবর্তী? দর্শকের কৌতূহল এখন সেদিকেই।

বিগ বসের দরজায় জীতু কমল? 'জিতলে ৭৫ শতাংশ…' , রহস্য বাড়ালেন অভিনেতা নিজেই

জয়িতা ডাগআউটে যেতেই ভেঙে পড়লেন নিরঞ্জন! ঝিলমকে জড়িয়ে কান্না, কীসের ভয় 'লাফটারসেন'-এর?

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali