জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলম্বিয়াকে হারিয়ে সুইৎজারল্যান্ড শেষ দল হিসেবে রাউন্ড অফ সিক্সটিন থেকে চলে গেল কোয়ার্টার ফাইনালে। ১২০ মিনিটেও দুই দলকে আলাদা করা যায়নি। শেষে পেনাল্টি শুটআউটে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। সেখানে ইউরোপীয় দেশ ৪-৩ ব্যবধানে জিতে শেষ আটে উঠেছে। বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ে চতুর্থবার কোয়ার্টার ফাইনালে সুইসরা।
১৯৫৪ সালের পর এই প্রথম। হ্যাঁ, ঠিকই পড়েছেন! সুইৎজারল্যান্ড অবশেষে ৭২ বছরের খরা কাটিয়ে কোয়ার্টারে পৌঁছনো অষ্টম দল হিসেবে নিজেদের নাম লিখিয়েছে। আগামী ১৩ জুলা কানসাস সিটিতে ভোর সাড়ে ছ'টায় (ভারতীয় সময়ে) লিয়োনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি গ্রানিত জাকার টিম। বিশ্বফুটবলের প্রচারবিমুখ এই দেশ 'রসোক্রোসিয়াতি' বা 'নাটি' নামেও পরিচিত। এই সুইৎজারল্যান্ডের দলের ইতিহাস ঘাঁটলে কিছু অদ্ভুত এবং অবিশ্বাস্য রেকর্ড রয়েছে।
গোল না খেয়েও বিশ্বকাপ থেকে বিদায়: সুইৎজারল্যান্ড বিশ্বকাপের ইতিহাসে একমাত্র দল, যারা কোনও গোল হজম না করেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল। ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপের কথা। গ্রুপ পর্বের ৩ ম্যাচেই কোনও গোল খায়নি (ফ্রান্সের বিরুদ্ধে ০-০, টোগো ও দক্ষিণ কোরিয়াকে ২-০ হারানোর পর দক্ষিণ কোরিয়াকেও একই মার্জিনে হারিয়েছিল)।এরপর শেষ ষোলোয়া ইউক্রেনের বিরুদ্ধে ১২০ মিনিট পর্যন্ত ম্যাচ ছিল গোলহীন। অর্থাৎ পুরো টুর্নামেন্টেই নির্ধারিত ও অতিরিক্ত সময়ে মিলিয়েও কোনও গোল হজম করেনি সুইসরা। তবে পেনাল্টি শুটআউটে ইউক্রেনের কাছে ৩-০ ব্যবধানে হেরেই তারা বিদায় নিয়েছিল।
'রেফারি সব সাজিয়েই রেখেছিলেন মেসির জন্য'... আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার শুভেচ্ছা মিশরের
শুটআউটে কোনও গোল করতে না পারা: ২০০৬ সালের বিশ্বকাপেই এই ইউক্রেনের বিরুদ্ধে সুইজারল্যান্ডের লজ্জাজনক ও অদ্ভুত রেকর্ড রয়েছে। বিশ্বকাপের ইতিহাসে সুইসরাই প্রথম দল, যারা টাইব্রেকারে কোনও গোল করতে পারেনি। তাদের নেওয়া প্রথম তিনটি পেনাল্টি শটই মিস হয়েছিল। ফলে বিশ্বকাপে কোনও গোল হজম না করেই ছুটি হয়ে গিয়েছিল।

বিশ্বকাপে ধারাবাহিক ক্লিনশিটের রেকর্ড: বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে টানা ৫৫৯ মিনিট কোনও গোল হজম না করার অভাবনীয় রেকর্ড ছিল সুইজারল্যান্ডের। ১৯৯৪ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনটি বিশ্বকাপ মিলিয়ে সুইসরা এই অবিশ্বাস্য রেকর্ড তৈরি করেছিল। তবে চলতি বিশ্বকাপেই এই রেকর্ড ভেঙে দিয়েছে স্পেন। পর্তুগালের বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে স্পেন ইতিহাস লিখেছে। স্পেনের গোলকিপার উনাই সিমন ও স্প্যানিশ ডিফেন্ডাররা ২০২২ সালের কাতার বিশ্বকাপের শেষ দিকে এবং ২০২৬ সালের বিশ্বকাপে টানা গোল না খাওয়ার এই রেকর্ডে সুইসদের পিছনে ফেলে দেয়।
বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলের ম্যাচ: ১৯৫৪ সালের বিশ্বকাপ ছিল ঐতিহাসিক। সুইৎজারল্যান্ডেই অনুষ্ঠিত হয়েছিল। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়া মুখোমুখি হয়েছিল। প্রচণ্ড গরমের মধ্যে খেলা ম্যাচে অস্ট্রিয়া ৭-৫ হারিয়েছিল আয়োজকদের। দুই দল মিলে ১২ গোল করেছিল! যা আজ পর্যন্ত বিশ্বকাপ ইতিহাসের কোনও এক ম্যাচে এত গোল হয়নি। তবে চারবার বিশ্বকাপে দুই দল মিলিয়ে ১১ গোল হয়েছে।

