জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেড়েছে বাণিজ্যিক এলপিজির দাম। মহার্ঘ্য হয়েছে বিমানের জ্বালানিও। সেপ্টেম্বর মাসের প্রথম দিনেই বিমানের জ্বালানি বা অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের (ATF) দাম ৫.৪৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। যার ফলে প্রতি লিটার ATF-এর মূল্য ৬.২৮ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১২১.২৮ টাকা।
এর প্রভাব বিমানভাড়ায় পড়তে চলেছে বলে আশঙ্কা। ATF-এর দাম বাড়ায় বিমানভাড়া বাড়তে চলেছে বলে আশঙ্কা।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব ভারতের বিমান ও বাণিজ্য খাতে। অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল (ATF) বা বিমান জ্বালানির দাম একধাক্কায় অনেকটা বেড়ে গেলে সেই চাপ যাত্রীদের উপরও পড়তে বাধ্য। কারণ বিমান সংস্থাগুলো টিকিটের দাম বাড়িয়ে যাত্রীদের থেকে সেই খরচ তোলার চেষ্টা করবে। এর আগে ১ অগাস্ট বিমান জ্বালানির দাম লিটার প্রতি প্রায় ৫ টাকা বাড়ানো হয়েছিল। পর পর ২ মাসে জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে এয়ারলাইন সংস্থাগুলোর ওপর আর্থিক চাপ তীব্র হচ্ছে। এখন একটি এয়ারলাইন সংস্থার মোট অপারেশনাল খরচের প্রায় ৪০ শতাংশই খরচ হয় এই বিমানের জ্বালানি বা এটিএফ-এর পিছনে।
ফলে জ্বালানির ক্রমবর্ধমান এই মূল্যবৃদ্ধির কারণে ভবিষ্যতে বিমান সংস্থাগুলি তাদের টিকিটের দাম বাড়াতে বাধ্য হতে পারে। যারফলে উৎসবের মরশুমে আকাশছোঁয়া হতে পারে টিকিটের দাম। সাধারণ বিমানযাত্রীদের পকেটের উপর বাড়তি চাপ পড়তে পারে। প্রসঙ্গত, ১৯ কেজির বাণিজ্যিক এলপিজির দাম সিলিন্ডার পিছু ৯.৫০ টাকা বাড়িয়ে ২,৭৪৭.৫০ টাকা করা হয়েছে। ৫ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দামও ৭৬২ টাকা থেকে বেড়ে ৭৬৪ টাকা হয়েছে। তবে গৃহস্থালির ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার এবর পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে।
অন্নপূর্ণার ৩০০০ চাই-ই চাই! বিরাট দাবি আশা কর্মীদের, নইলে আন্দোলনের হুঁশিয়ারি

