Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'আমাদের লক্ষ্য ৩ লক্ষ লাখপতি দিদি তৈরি করা, কোনও মহিলা যেন...', বড় ঘোষণা মন্ত্রী দিলীপের

'আমাদের লক্ষ্য ৩ লক্ষ লাখপতি দিদি তৈরি করা, কোনও মহিলা যেন...', বড় ঘোষণা মন্ত্রী দিলীপের

মলাক্ষ ভট্টাচার্য: নজরে সেল্ফ হেলফ গ্রুপ। 'আমাদের লক্ষ্য ৩ লক্ষ লাখপতি দিদি তৈরি করা', জানালেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। বললেন, 'পশ্চিমবঙ্গের নারীরা অন্য রাজ্য়ের থেকে এগিয়েই আছে। শুধু পরিবার সামলানো নয়, সমাজ ও রাজ্য সামলানোর ক্ষমতাও রাখে নারী'।

দুর্নীতিতে 'জিরো টলারেন্স'! রাজ্যে এবার চালু হেল্পলাইন নম্বর, অভিযোগ পেলেই...

দিলীপ বলেন, 'বাংলায় সাড়ে ১২ লক্ষ সেলফ হেল্প গ্রুপ আছে। আমরা চাইছি, তাদের নানা ভাবে সহযোগিতা করতে। লোন দেওয়া হবে, সময়মতো অডিট হবে। কারণ, আগে অনেক দুর্নীতি হয়েছে'। জানান, 'আমাদের পঞ্চায়েত দপ্তরের তরফে ৪০ হাজার কোটি টাকা লোন দেওয়া হবে সেল্ফহেল্প গ্রুপ গুলিকে'।

দিলীপের কথায়, 'মাঝের সরকার কেন্দ্রের অনেক নারী কেন্দ্রিক প্রকল্প আটকে দিয়েছে। বাংলায় বীমা সখী দিদি আগে কোথাও লাঘু করতে দেয়নি। তবে আমি সাংসদ থাকার সময়ে মেদিনীপুরে করেছিলাম। আমাদের দফতর সেল্ফ হেল্প গ্রুপকে লোন দেবে। এই লোনে ক্ষেত্রে অনেক জায়গায় দুর্নীতি হয়েছে, তাই অডিট হবে'। স্পষ্ট বার্তা, 'পশ্চিমবাংলায় বহু বছর ধরেই কাজের অভাব আছে। কোনও মহিলা যেনো গ্রামে বসে না থাকে, সেটা দেখতে হবে। সরকার শৌচালয় তৈরির জন্য ১২ হাজার টাকা দেবে। আগে এই টাকা খেয়ে নিত। কেউ টাকা চাইলে অভিযোগ করবেন। আমি জেলে ঢোকানোর ব্যবস্থা করব'।

হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের, চোখের চিকিত্সায় বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali