Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Abhishek Banerjee Attacked: বেলভিউ থেকে বাড়িতেই ফিরলেন অভিষেক, মমতা বললেন হাসপাতালকে হুমকি দেওয়া হচ্ছিল

Abhishek Banerjee Attacked: বেলভিউ থেকে বাড়িতেই ফিরলেন অভিষেক, মমতা বললেন হাসপাতালকে হুমকি দেওয়া হচ্ছিল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অ্য়াপেলো হাসপাতাল নেয়নি। ভর্তি নিল না বেল ভিউ হাসপাতালও। শেষপর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বাড়ি ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে যাবার আগে মমতা দাবি করলেন ভর্তি না নেওয়ার জন্য হাসপাতালের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছিল।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি সরকারের ব্যবহার দেখে আমি স্তম্ভিত।

তার এখনও একমাসও ক্ষমতায় আসেনি। তারা এবং পুলিস নার্সিহোমে কর্তৃপক্ষকে হুমকি দিচ্ছে যাতে অভিষেককে ভর্তি না নেওয়া হয়। ডাক্তারদের কিছু করার নেই। তাদের পরামর্শ মতো অভিষেককে আইটিইউতে ভর্তি করা হয়েছিল। আটটা পনের নাগাদ তারা অভিষেককে পরীক্ষা করা হয়। সেইমতো পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়। আমি যখন হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মিস্টার ট্যান্ডনের সঙ্গে বসেছিলাম, তখন তিনি বলছিলেন যে তিনি থ্রেট কল পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে। উনি সেইসময় ডিসি সাউথের সঙ্গে কথা বলছিলেন। এছাড়াও বিজেপি নেতারাও তাঁকে থ্রেট করছিল। হাসপাতালকে হুমকি দেওয়া হচ্ছিল যাতে অভিষেককে ভর্তি না নেওয়া হয়। কারণ সরকার এটা চায়। এখন আমরা আমাদের পারিবারিক চিকিত্সকের সঙ্গে কথা বলছি। তিনিই চিকিত্সা করবেন।

'চোট গুরুতর নয়', অ্যাপলোর পর অভিষেককে ফেরাল বেলভিউ

হাসপাতাল সূত্রে খবর, অভিষেকের চোট গুরুতর নয়। চিকিৎসকেরা জানান, তাঁকে ভর্তি করার প্রয়োজন নেই। গুরুতর কিছু অবস্থা নয়। তবে হাসপাতাল সূত্রে খবর, সিটি স্ক্যান করা হয়েছে। ইন্টারনাল ইনজুরি রয়েছে কিনা, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। একটি মাল্টিডিসিপ্লিনারী মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এরপরই কিছু ওষুধ লেখা হয় অভিষেকের জন্য। সেখানে গ্যাসের ওষুধ, হালকা ব্যথার ইঞ্জেকশন দেওয়া হয়। তবে ভর্তির কোনও উল্লেখ নেই।

উল্লেখ্য, শনিবার ভোট-পরবর্তী হিংসায় আক্রান্তদের দেখতে গিয়ে নিজেই আক্রান্ত হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সোনারপুরে তৃণমূল কর্মী মৃত সঞ্জু কর্মকারের বাড়িতে যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাড়ির কাছে গিয়ে চারচাকা গাড়ি ছেড়ে বাইকে চড়ে রওনা দেন। তখনই তাঁকে ঘিরে ধরে জনতা। তাঁকে পেছন থেকে কিল ঘুঁসি মারা হয়। তার জামা ছিড়ে দেওয়া হয়। তাঁর চশমা ভেঙে যায়। কার্যত বিধ্বস্ত দেখাচ্ছিল তাঁকে। পুলিস তাঁকে একটি হেলমেট পরিয়ে দেয়। এর মধ্যেই ভিড়ের মধ্যে থেকে উড়ে আসে ডিম। সেই ডিম এসে লাগে তাঁকে ঘিরে থাকা পুলিসকর্মীদের মাথায়,তাঁর হেলমেটে।

ওই ঘটনার পরই অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় অভিষেককে। তাঁকে দেখতে তড়িঘড়ি হাসপাতালে ছুটে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছেই তিনি জানান, 'আমরা শিফ্‌ট করছি, এখানে ট্রিটমেন্ট হচ্ছে না, ওপর থেকে বলে দিয়েছে।' এরপরই অভিষেককে আনা হয় মিন্টো পার্কের বেল ভিউ ক্লিনিকে। সেখানে পরীক্ষা পর তাকে ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali