Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Abhishek Banerjee:  সবাই দেখেছেন কীভাবে ভোট গণনা হয়েছে: দলের বৈঠকে বড় বার্তা অভিষেকের

Abhishek Banerjee: সবাই দেখেছেন কীভাবে ভোট গণনা হয়েছে: দলের বৈঠকে বড় বার্তা অভিষেকের

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: 'আপনারা সবাই দেখেছেন কীভাবে ভোট গণনা হয়েছে'। তৃণমূলকর্মীদের মানুষের পাশে থাকার অনুরোধ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, যাঁরা বাস্তুচ্যুত হয়েছেন, 'তাঁদের সাহায্য করুন। যেখানে অভিযোগ নিচ্ছে না সেখানে অনলাইনে অভিযোগ জানান'।

Mamata Banerjee: আমি,চন্দ্রিমা আবার ওকালতি করব: এবার সুপ্রিম কোর্টের পথে মমতা

বেনজির সংঘাত। বাংলায় যখন নতুন সরকার গড়ার প্রস্তুতি নিচ্ছে বিজেপি, তখন ভোট কারচুরি অভিযোগে এবার সুপ্রিম কোর্টের পথে তৃণমূল। আজ, বুধবার কালীঘাটে দলের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন অভিষেক ও সুব্রত বক্সীও।

সূত্রের খবর, বৈঠকে অভিষেক বলেন, 'অন্য কোনো রাজ্য হলে ধুয়ে-মুছে সাফ হয়ে যেত। অনলাইনে ৭ লাখ নাম যোগ করা হয়েছে, কিন্তু তার কোনও তথ্য নেই। আপনারা সবাই দেখেছেন কীভাবে ভোট গণনা হয়েছে। একতরফাভাবে সিআরপিএফ নির্যাতন চালিয়েছে'।

অভিষেকে কথায়, 'এটা অবিশ্বাস্য যে, ইভিএমে ৯৫% থেকে ৯৯% চার্জ দেখানো হয়েছে। মেমারি ও কল্যাণীতে ১৭-সি (17C) ফর্ম এবং ইভিএম (EVM)-এর তথ্যে মিল ছিল না'। বলেন, 'আমরা মানুষের রায়কে সম্মান করি। কিন্তু ওরা একতরফাভাবে রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করেছে। প্রথমেই মানুষকে বিচারবিভাগীয় প্রক্রিয়ার অধীনে নিয়ে এসেছে। বিজেপি এবং তৃণমূলের ভোটের পার্থক্য ৩০ লাখ। বিচারবিভাগীয় প্রক্রিয়ার অধীনে থাকা ভোটারের সংখ্যাও প্রায় সমান'।

এদিকে নিজের অবস্থানে অনড় মমতাও। সূত্রের খবর, বৈঠকে তিনি বলেন, 'আমি গিয়ে পদত্যাগ করব না। রাষ্ট্রপতি শাসন হলে হোক। রেকর্ড থাকুক। ওরা আমাকে বরখাস্ত করুক। আমি চাই, সেই দিনটি হোক একটি কালো দিন'। জানান, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল'। শপথের দিন দিলে কার্যালয়ে রবীন্দ্রসঙ্গীতে বাজানোর নির্দেশ দিয়েছেন তিনি।

Mamata Banerjee: ওরা আমাকে বরখাস্ত করুক, রাষ্ট্রপতি শাসন হলে হোক: 'পদত্যাগে' অনড় মমতা

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali