Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
অসমের বন্যায় বন্দি মা, ভেসে গেছে ঘরবাড়ি: কান্নায় ভেঙে পড়লেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা

অসমের বন্যায় বন্দি মা, ভেসে গেছে ঘরবাড়ি: কান্নায় ভেঙে পড়লেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টেলিভিশনের পর্দায় 'গোপী বহু' হিসেবে ঘরে ঘরে পরিচিত মুখ অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। কিন্তু পর্দার হাসি-খুশি মানুষটির বাস্তব জীবন এই মুহূর্তে চরম অসহায়তায় ভরা। অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বিপদের মুখে পড়েছে তাঁর পরিবার। একা মা আটকে রয়েছেন জলবন্দি অবস্থায়, ভেসে গিয়েছে দিদিমা ও মাসির বাড়ি।

দীর্ঘদিন ধরে মনের ভেতরের যন্ত্রনা চেপে রাখার পর অবশেষে সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ ও আর্তনাদ উগরে দিলেন অভিনেত্রী। ভিডিও চলাকালীন কান্নায় ভেঙে পড়েন তিনি।

মারধর, সন্দেহ, মানসিক নির্যাতন! স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ

সম্প্রতি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি হৃদয়বিদারক ভিডিও পোস্ট করেছেন দেবলীনা। ভিডিয়োতে দেখা যায়, কথা বলতে গিয়ে বারবার কেঁপে উঠছে তাঁর গলা, চোখে জল। অসমের বর্তমান পরিস্থিতির কথা বলতে গিয়ে দেবলীনা জানান, তিনি এতদিন ধরে এই বিষয়ে কথা বলার চেষ্টা করছিলেন, কিন্তু নিজেকে সামলাতে পারছিলেন না বলেই নীরব ছিলেন।

ভিডিয়োতে কাঁদতে কাঁদতে অভিনেত্রী বলেন, "আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম একটি ভিডিয়ো বানানোর। কিন্তু সাহস পাচ্ছিলাম না। জানতাম, এই নিয়ে কথা বলতে গেলে নিজের আবেগকে আটকে রাখতে পারব না। ব্যক্তিগত আবেগ সরিয়ে রেখে বাস্তবটা তুলে ধরার মতো শক্তি আমার ছিল না। সেই জন্যই এতদিন কোনো ভিডিয়ো করতে পারিনি। আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু আর পারলাম না।"

অসমে তাঁর পরিবারের বর্তমান পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে দেবলীনা আরও জানান, তাঁর মা এখনও নাজিরায় নিজের বাড়িতে আটকে রয়েছেন। ঈশ্বরের কৃপায় তাঁদের পৈতৃক বাড়িটি কিছুটা উঁচুতে হওয়ায় সম্পূর্ণ ডুবে যায়নি, তবে পরিস্থিতি খুবই আশঙ্কাজনক। কিন্তু তাঁর অন্যান্য আত্মীয়দের ভাগ্য এতটা ভালো ছিল না।

অভিমানী সুরে দেবলীনা বলেন, "আমার দিদিমা আর মাসির ঘরবাড়ি সম্পূর্ণ জলের তলায় চলে গিয়েছে। আপনারা খবরে যে ভিডিয়ো বা ছবিগুলো দেখছেন, বাস্তব পরিস্থিতি ঠিক তেমনই ভয়াবহ। এককথায় বলতে গেলে, সব শেষ হয়ে গেছে! কিছুই আর অবশিষ্ট নেই আমাদের।"

ভিডিয়োজুড়ে অভিনেত্রীর গলায় ফুটে উঠেছে চরম অসহায়তা। নিজের মা ও পরিবারের লোকেরা যখন বানের জলে ভাসছেন, তখন মুম্বইয়ে বসে কেবল প্রার্থনা করা ছাড়া আর কিছুই করার নেই তাঁর-এই মানসিক যন্ত্রণা সহ্য করতে পারছেন না দেবলীনা।

উল্লেখ্য, বিয়ে এবং সন্তান হওয়ার পর থেকে বর্তমানে বেশ কিছুদিন লাইমলাইট থেকে দূরে রয়েছেন দেবলীনা ভট্টাচার্য। সংসার ও পরিবার নিয়েই কেটে যাচ্ছে তাঁর সময়। 'সাথ নিভানা সাথিয়া' ধারাবাহিকে 'গোপী বহু'র চরিত্রে অভিনয় করে তিনি দেশজুড়ে বিপুল পরিচিতি পেয়েছিলেন। পরবর্তীতে তাঁকে সালমান খানের বিতর্কিত রিয়েলিটি শো 'বিগ বস'-এর ১৩, ১৪ এবং ১৫ নম্বর সিজনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা গিয়েছে। তবে আপাতত গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে অনেক দূরে, আসামে নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ ও আশঙ্কার মধ্যে প্রহর গুনছেন এই বাঙালি অভিনেত্রী।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali