অর্কদীপ্ত মুখোপাধ্যায়: 'টুলু মণ্ডল যা করেছে, সেটা প্রাক্তন মুখ্যমন্ত্রী সাপোর্ট ছাড়া হতে পারে না'। বীরভূমে টাকা উদ্ধার কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, 'সম্ভবত বিদেশে চলে গিয়েছে। ডিজিকে বলা আছে কেন্দ্রীয় এজেন্সি সাহায্য় নিতে'।
বিরাট বিপদে মমতার কালীঘাট শিবির: হাইকোর্টের বড় রায়, কড়া হুঁশিয়ারি-- কী পদক্ষেপ নেবে এবার আদালত?
মুখ্যমন্ত্রী জানান, 'মিনার মণ্ডলের বাড়ি থেকে সোনা-সহ ৫০ কোটি উদ্ধার হয়েছে। অন্য একটি অ্যাকাউন্ট থেকে ৯৩ কোটি পাওয়া গিয়েছে। অ্য়াকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। ৩ টাকা গোনার মেশিন... দিঘায় ৩০০ বিঘায় জমি বাজেয়াপ্ত করা হবে। ৭ বাড়ি, ১ ফার্ম হাউস, ২ পেট্রল পাম্প আছে। আরও ২১ সম্পত্তি পেয়েছি। ১ কম্পিউটার, পেন ড্রাইভ পাওয়া গিয়েছে। আরও ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে। গাড়ি, ট্রাক, ডাম্পার, লাক্সারি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে'।
মুখ্যমন্ত্রী বলেন, 'আগের সরকার একটা জেলা থেকে একটা আইটেমেই ১৫ হাজার কোটি টাকা লস করত। বড় চক্র! ২০২২ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠক করেছিলেন। আমাদের অভিমান ছিল। কিন্তু বলেছিলেন দেশ আগে। কাল STF সাংবাদিক সম্মেলন করবে। ওরাই বলবে, আমার নিরাপত্তা নিয়ে কিছু বলার নেই'।
মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য. 'টুলু মণ্ডলের অনেক টাকা বিদেশে গিয়েছে কিনা, খোঁজ নিতে হবে'। এরপরই নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ, 'অনেকে তো চোখ দেখাতে বিদেশ যেতে চাইছে। চোদ্দোতলা চোখ খোলা রাখলে কিছু হতে পারে না'।
: দু'দশকের দীর্ঘ অপেক্ষা শেষ! লালপাড় সাদা শাড়িতে আবেগঘন তসলিমা নাসরিন,বিমানবন্দরে কান্নায় ভেঙে পড়লেন বন্ধুরা

