রণজয় সিংহ: মালদার ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে চলেছেন তৃণমূলের দাপুটে নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সেপ্টেম্বর মাসেই পদত্যাগ করবেন তিনি। জানিয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। কেন পদত্যাগের সিদ্ধান্ত? কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কথায়, সরকার বদলের পর চেয়ারম্যান পদে বসে অসম্মানিতবোধ করছেন তিনি।
পুরসভার কোনও উন্নয়নমূলক কাজের সিদ্ধান্ত নিতে পারছেন না। বরাদ্দ হচ্ছে না কোনও অর্থ। কোটি টাকার অর্থ পাওনা রয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছ থেকে। সেই অর্থও পাওয়া যাচ্ছে না।
এমন অবস্থায় পুরসভার দায়িত্ব নিয়ে নাগরিক পরিষেবা দেওয়া সম্ভব নয়। মালদা দক্ষিণের বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলি এই পদত্যাগকে কটাক্ষ করে বলেন সাধারন মানুষ অনেকদিন আগেই চেয়েছিলেন পদত্যাগ করুক। তা হতে যাচ্ছে। পুরসভা পরিচালনা করতে সমস্যা হলে প্রশাসনকে জানাতে পারেন তিনি। আসলে এইসব অজুহাত। বিজেপির শুভেন্দু সরকার সোনার বাংলা তৈরির স্বপ্ন দেখছেন। এতদিন যে দুর্নীতি করছেন। পদত্যাগ করলেও সেই দুর্নীতির তদন্ত থেকে ছাড় পাবেন না।
প্রসঙ্গত, ৪ মে ভোটের ফলাফলে তৃণমূলের ভরাডুবির পরই অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করে তোপ দেগে শিরোনামে আসেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তোপ দাগেন, তিলে তিলে শেষ করেছে অভিষেক। বিপর্যয়ের পর অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করে কার্যত কামান দাগেন তিনি। তাঁর বিস্ফোরক মন্তব্য, "অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে তিলে তিলে শেষ করে দিল। আমার খুব কষ্ট লাগছে কালকে যখন টিভিতে দেখছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে লাঞ্ছিত করা হচ্ছে। এরকম দেখব কোনওদিন আশা করিনি। দলটাকে কর্পোরেট হাউসের মতো নিয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়।"
আরও বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও উপায় ছিল না। তাঁকে ধৃতরাষ্ট্রের মতো আটকে রাখা হয়েছিল। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকবার হোয়াটসঅ্যাপে মেসেজ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেছি। কিন্তু দিদি আমাকে বলেছে সবার সাথে ভালো করে কাজ করো। আমি আছি, দেখছি। দলটাকে এইভাবে শেষ হতে দেখে প্রচুর কষ্ট হচ্ছে।" এরপর এমনকি শপথ নিতেই মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছাও জানান তিনি। যারপরই জল্পনা ছড়ায়, তবে কি বিজেপিতে যাচ্ছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী? ইংরেজবাজার পুরসভার রেজুলেশন নিয়ে শুভেচ্ছা পাঠান। শুভেচ্ছা পাঠানোর কথা নিজেই জানান ইংরেজবাজার পুরসভার তৃণমূলের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
কোনও 'বিশেষ' সুবিধা নয়! হাইকোর্টে বড় ধাক্কা ধর্ষণে অভিযুক্ত স্টার ব্যাটার অভিষেক পোড়েলের
হাড়হিম দিল্লি! লিফট দেওয়ার নামে, পর্দা টানা চলন্ত স্লিপার বাসে ১৬-র কিশোরীকে গণধর্ষণ চালক-কনডাকটরের

