Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বাড়ি বাড়ি নজরদারি! ৪৮ ঘণ্টার বেশি জ্বর থাকলেই... মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ডেঙ্গি নিধন যজ্ঞ

বাড়ি বাড়ি নজরদারি! ৪৮ ঘণ্টার বেশি জ্বর থাকলেই... মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ডেঙ্গি নিধন যজ্ঞ

অয়ন শর্মা: মুখ্যমন্ত্রী নির্দেশের পরই ডেঙ্গি মোকাবিলায় কোমর বেঁধে নামল প্রশাসন। ১৫ অক্টোবর পর্যন্ত রাজ্যজুড়ে বিশেষ অভিযান। বাড়ি বাড়ি ঘুরে জ্বরের রোগীদের খুঁজে বের করবেন আশাকর্মীরা। কারও ৪৮ ঘণ্টার বেশি জ্বর থাকলেই তাঁকে চিহ্নিত করে পাঠাতে হবে স্বাস্থ্যকেন্দ্রে। ডেঙ্গি পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

স্বাস্থ্য দফতরের নির্দেশ
--
১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরে জ্বরের রোগীদের খুঁজে বের করবেন ASHA কর্মীরা। কোনও ব্যক্তির ৪৮ ঘণ্টার বেশি জ্বর থাকলেই তাঁকে চিহ্নিত করে স্বাস্থ্যকেন্দ্রে পাঠাতে হবে এবং ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

গ্রাম থেকে শহর, আধা-শহর থেকে পুরসভা এলাকা-সর্বত্র বাড়ি বাড়ি পৌঁছবেন ASHA কর্মীরা। ৪৮ ঘণ্টার বেশি জ্বর থাকা রোগীর তথ্য ANM ও সংশ্লিষ্ট Medical Officer-কে জানানো বাধ্যতামূলক।

শুধু তথ্য সংগ্রহ নয়, আক্রান্ত সন্দেহে থাকা ব্যক্তিদের নিকটবর্তী সরকারি কেন্দ্রে বিনামূল্যে Dengue ELISA পরীক্ষা করানোর জন্য উৎসাহিত করবেন ASHA কর্মীরা।

কোনও সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গু পরীক্ষার ক্ষেত্রে গাফিলতি চলবে না।

যেসব এলাকায় সরকারি পরীক্ষার পরিকাঠামো পর্যাপ্ত নয়, সেখানে বেসরকারি ডায়াগনস্টিক ল্যাবগুলিকেও কাজে লাগানোর নির্দেশ। তাদের বিনামূল্যে অথবা ভর্তুকিযুক্ত মূল্যে ডেঙ্গু পরীক্ষা করার জন্য অনুরোধ করা হবে।

ডেঙ্গু পরীক্ষার এই বিশেষ অভিযানকে সফল করতে ব্যাপক প্রচার, মাইকিং এবং এলাকাভিত্তিক সচেতনতা কর্মসূচি।

ডেঙ্গু পজিটিভ মানেই এবার 'অ্যাকশন'!
--
ডেঙ্গু পরীক্ষায় কোনও রোগী পজিটিভ হলেই আর শুধু রোগীর চিকিৎসায় থেমে থাকবে না প্রশাসন। আক্রান্তের বাড়ি ও আশপাশের এলাকা দ্রুত চিহ্নিত করে শুরু হবে বিশেষ অভিযান।

জল জমার পাত্র চিহ্নিতকরণ ও উৎস ধ্বংস, পরিচ্ছন্নতা অভিযান, Larvicidal কার্যক্রম এবং প্রয়োজন অনুযায়ী Thermal Fogging করা হবে।

বিশেষ করে Municipal Corporation এলাকায় ডেঙ্গু আক্রান্তের বাড়ির আশপাশে বাড়ি বাড়ি পরিদর্শন করার নির্দেশ রয়েছে।

স্বাস্থ্যকর্মী ও ASHA কর্মীদের আক্রান্ত রোগী এবং তাঁর পরিবারের সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নিতে হবে। প্রয়োজনে তাঁদের ফলো-আপ ও পুনরায় পরীক্ষা নিশ্চিত করতে হবে।

কোনও জেলা, ব্লক বা পুরসভা এলাকায় আচমকা জ্বরের প্রকোপ বাড়লে, একাধিক ডেঙ্গু রোগী একই এলাকায় পাওয়া গেলে বা Hotspot/Clustering তৈরি হলে আর অপেক্ষা নয়-সেখানেই চালু হবে Fever Camp।

পুজোর মুখে ডেঙ্গি-আতঙ্ক। দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় আক্রান্ত ২ হাজার, কলকাতা ৩৫০! পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী সুমনা সরকার। ডাকা হয়েছিল কলকাতা, হাওড়া পুরসভার পুর কমিশনার এবং ২১টি পুরসভার নির্বাহী আধিকারিকদের ডাকা হয়েছিল। আমন্ত্রিত ছিলেন, পুর ও নগরোন্নয়ন দফতর, পরিবহণ, সেচ দফতরের সচিব, রেলের আধিকারিকেরাও।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, 'নভেম্বর পর্যন্ত পরিস্থিতির উপর নজর রাখা উচিত। আশাদিদিরা যাতে সামান্য জ্বর বলে অবহেলা না করেন, বিনামূল্যে যাতে টেস্টের ব্যবস্থা করা হয়, তা নিশ্চিত করতে হবে। যে ১৪৮ জন চিহ্নিত তাঁদের পরিবারের লোকেদেরও নজরে রাখা হবে'। সঙ্গে আশ্বাস, 'ডেঙ্গি সংক্রান্ত কোনও তথ্য আড়াল করা হবে না'। এবার অ্যাকশন মোডে স্বাস্থ্য দফতর।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali