Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বাড়ি খালি করার জন্যও ১ কোটি! সল্টলেকে 'তোলাবাজি' খোদ প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তীর

বাড়ি খালি করার জন্যও ১ কোটি! সল্টলেকে 'তোলাবাজি' খোদ প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তীর

নান্টু হাজরা: সল্টলেকে 'তোলাবাজি'। বাড়ি খালি করার জন্য ১ কোটি! খোদ বিধাননগর পুরনিগমের প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তীর বিরুদ্ধে এবার থানায় অভিযোগ দায়ের।

পুলিস সূত্রে খবর, সল্টলেকের CJ ব্লকের বাসিন্দা দীপঙ্কর সেনগুপ্ত। এখন অবশ্য তিনি পর্তুগালে থাকেন। বাড়ির নিচতলাটি সৃজনী ভট্টাচাৰ্য মুখোপাধ্যায় নামে এক মহিলাকে ভাড়া দিয়েছিলেন দীপঙ্কর।

এরপর তিনি যখন বাড়িতে আসেন, তখন তাঁকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। বাড়ির মালিকের দাবি, তাঁকে নানাভাবে হুমকিও দেওয়া হয়।

বিকাশ কোঠারি নামে এক ব্যক্তিকে বাড়ির পাওয়ার অফ অ্যার্টনি দেন দীপঙ্কর। কিন্তু একই পরিস্থিতির মুখে পড়তে হয় বিকাশকেও। অভিযোগ, বেশ কয়েকবার ওই বাড়িতে গেলেও তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। শ্লীলতাহানির অভিযোগে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। অভিযোগকারীর দাবি, বাড়ির পুনরুদ্ধারের জন্য ১ কোটি টাকা চান বিধানগর পুরনিগমের প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তী। তাঁকে ৫ লক্ষ টাকা দেওয়াও হয়। কিন্তু ৫ লক্ষ টাকা নেওয়ার কথা অস্বীকার করে ফের ১ কোটি চান প্রাক্তন মেয়র। সঙ্গে হুমকি, টাকা না দিলে বাড়ি ফেরত পাওয়া যাবে না।

সাল ২০১৯। সব্য়সাচী দত্তের পর বিধাননগর পুরনিগমের মেয়র হন কৃষ্ণা। রাজ্য পালাবদলের পর অবশ্য মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। ঋতশিবিরের বিধায়ক মদন মিত্র বলেন, 'কৃষ্ণা চক্রবর্তী টাকা নিচ্ছেন, সেটা কোথাও দেখা যায়নি। মনে হয় পুলিস তদন্ত করে ব্যবস্থা নেবে। এই কেসগুলি যে সার্চ করা হয়'।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali