বিক্রম দাস: ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত পালিত হবে উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহ। সোমবার কলকাতার ঐতিহ্যবাহী হগ মার্কেটের সামনে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্রেতা সুরক্ষা ব্যবস্থার প্রচার এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইন্দ্রনীল খাঁ। জেলায় জেলায় সাধারণ মানুষকে সচেতন করতেই মূলত এই উদ্যোগ।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'আজ থেকে ক্রেতা সুরক্ষা দফতরের তরফে উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহ শুরু হচ্ছে। অবহেলিত দফতরের মধ্যে অন্যতম এই দফতর। কোনও সরকার ক্রেতা সুরক্ষা নিয়েছেন বা মুখ্যমন্ত্রী এই ধরনের কর্মসূচিতে এসেছেন এটা আমি আগে বুদ্ধদেব ভট্টাচার্য বা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিনি। এর সঙ্গে লক্ষ লক্ষ মানুষের প্রতিদিনের সম্পর্ক আছে। কারণ রাজ্যে যেভাবে সর্বস্তরের দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ ও সিলমোহর দেওয়া হয়েছিল তাতে ক্রেতা ও বিক্রেতা দুজনেই প্রতারিত হচ্ছিলেন।'
ধেয়ে আসছে মুষলধারে বৃষ্টি! ভয়াল নিম্নচাপের থাবায় রাজ্যজুড়ে দুর্যোগ, কোন কোন জেলায় চরম সর্তকতা?
তিনি আরও বলেন, 'দাঁড়িপাল্লা উঠে গেছে প্রায় আধুনিক মানের মাপমান যন্ত্র নিয়ে গেলে দেখা যাবে রোজ আনাজ মাছ কিনতে গিয়ে প্রতারিত হচ্ছে বহু মানুষ। বড় মাপের দোকানের ক্ষেত্রে রশিদ দেওয়ায় প্রতারিত হয়। রাজ্য জুড়ে ফ্ল্যাট কেনা বেচার যে প্রতারণা সেটা যে কত বড় মাপের সেটা সল্টলেক বিজেপি দফতরে জনতার দরবারে প্রমাণ মেলে। প্রতিদিন বিজ্ঞাপন দিয়ে ফ্ল্যাট বুকিংয়ের ক্ষেত্রে কতভাবে প্রতারিত করছে এর কোনও ব্যবস্থা ছিল না। বিধাননগর পুলিস কমিশনারেট দশদিন আগে নিউটাউন এর একটি ঘরে রেট করে দেখেছে খাবার ডেলিভারি অ্যাপে ১২০ জনকে পাওয়া গিয়েছে, যারা ফলস বুকিং নিচ্ছে টাকা নিচ্ছে কিন্তু মাল দিচ্ছে না । তাই এটা উচিত যে ক্রেতা বিক্রেতাকে সুরক্ষিত ও সচেতন করা।'
মুখ্যমন্ত্রী বলেন, 'হঠাৎ করে চিনি ও আনাজের দাম বাড়িয়ে দেওয়া। জানি রিটেলে কিছু দাম বেড়েছে। কিন্তু চালের দাম তো বাড়ার কথা নয় কারণ ওটা তো রাজ্যে উৎপাদিত হয়। বিভিন্ন খাবারের দোকানে রং মেশানো হচ্ছে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে । সবজি মাছ তাজা দেখানোর জন্য যে রং ব্যবহার হচ্ছে সেটা করা যায় ওটা বিষ। নিষিদ্ধ রং দেওয়া হচ্ছে মিষ্টিতে একাংশের তরফে মুনাফার জন্য। কিছু অল্প পুলিস আধিকারিক যুক্ত। কোথাও কনজ্যুমার অফিসার ফুড ইন্সপেক্টর যুক্ত থাকতে পারেন এর সঙ্গে। ওয়েও ব্যবস্থায় পচন ধরেছিল। তাই এক সপ্তাহ ব্যাপী ক্রেতা সুরক্ষা সপ্তাহ শুরু হল আজ থেকে। ২০১৯ সালের আগে থেকে কার্যকর হওয়া আইন প্রচার প্রসারের জন্য এই সপ্তাহ।'

