Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Bengal Weather Update: আগামী তিন দিনে তাপমাত্রা বাড়বে ৪ ডিগ্রি, ফিরছে সেই গনগনে তাপ-অসহ্য পরিস্থিতি

Bengal Weather Update: আগামী তিন দিনে তাপমাত্রা বাড়বে ৪ ডিগ্রি, ফিরছে সেই গনগনে তাপ-অসহ্য পরিস্থিতি

য়ন ঘোষাল: রবিবার সকাল থেকে ফিরেছে সেই গনগনে তাপমাত্রা। বিগত কয়েকদিন ধরেই এক দুদিন অন্তর বৃষ্টি হচ্ছিল। তাতে কিছুটা স্বস্তি মিলছিল। ফের বাড়ল তাপমাত্রা। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, জুনের প্রথম সপ্তাহে বাড়বে গরম ও অস্বস্তি। উত্তরবঙ্গে প্রাকবর্ষার বৃষ্টি শুরু হতে পারে জুনের প্রথম সপ্তাহে।

বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে।

উত্তরবঙ্গে আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। ঝড় বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে। মঙ্গলবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং বুধবার ওপরের ৫ জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে উত্তরবঙ্গে।

বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে তীব্র ঝড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা।

'চোট গুরুতর নয়', অ্যাপলোর পর অভিষেককে ফেরাল বেলভিউ

বেলভিউ থেকে বাড়িতেই ফিরলেন অভিষেক, মমতা বললেন হাসপাতালকে হুমকি দেওয়া হচ্ছিল

অন্যদিকে, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। গত দু-তিন দিনের ঝড় বৃষ্টিতে তাপমাত্রার স্বাভাবিকের নিচে রয়েছে। এই তাপমাত্রা আগামী বুধবারের মধ্যে ৩-৪ ডিগ্রি পর্যন্ত বাড়বে। ৫ জুন পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কম উল্টে গরম ও অস্বস্তি অনেকটা বাড়বে।

দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।

কলকাতায় আপাতত আর খুব উল্লেখযোগ্য বৃষ্টির পূর্বাভাস নেই। কলকাতার দিনের সর্বোচ্চ তাপমাত্রা বুধবারের মধ্যে ৩৬ ডিগ্রি পেরিয়ে যেতে পারে। এর দোসর হবে চূড়ান্ত ঘর্মাক্ত অস্বস্তি। বৃহস্পতিবারের পর বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali