Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ভয়ংকর অভিযোগে অবিলম্বে গ্রেফতারের দাবি! সিজেপির পরবর্তী কর্মসূচি ঘোষণার পরই বড় বিপাকে অভিজিৎ দীপকে

ভয়ংকর অভিযোগে অবিলম্বে গ্রেফতারের দাবি! সিজেপির পরবর্তী কর্মসূচি ঘোষণার পরই বড় বিপাকে অভিজিৎ দীপকে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বড় বিপাকে অভিজিৎ দীপকে। গ্রেফতার হবেন অভিজিৎ দীপকে? দেশব্যাপী ককরোচ জনতা পার্টির পরবর্তী কর্মসূচি ঘোষণা করার পরই বিড়ম্বনায় CJP প্রতিষ্ঠাতা। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফৈজান আনসারি দিল্লির ডিসিপির কাছে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে দাবি করা হয়েছে যে পুনে এবং ঔরঙ্গাবাদে অভিজিৎ দীপকের অনুগামীরা তাঁর ওপর হামলা চালিয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আনসারি দিল্লি পুলিসকে অবিলম্বে অভিজিৎ দীপককে গ্রেফতার করার অনুরোধ জানিয়েছেন।

ফৈজান আনসারি যন্তর-মন্তরে পড়ুয়াদের আন্দোলন থেকে সোনাম ওয়াংচুককে আটক করার বিষয়ে দিল্লির মুখ্যমন্ত্রী ও পুলিশের প্রশংসাও করেছেন। তাঁর অভিযোগ, অভিজিৎ দীপক কেবল নিজের ব্যক্তিগত স্বার্থেই কাজ করছেন। আনসারি জানান, "আমি সিজেপি দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বিরুদ্ধে দিল্লির ডিসিপির কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। কারণ আমার কাছে প্রমাণ রয়েছে যে তাঁর লোকেরা আমার উপর হামলা চালিয়েছে। পুনে এবং ঔরঙ্গাবাদে আমার ওপর হামলা চালানো হয়। এই বিষয়ে ইতিমধ্যেই দুটি মামলা দায়ের করা রয়েছে। আমি চাই দিল্লি পুলিশ অবিলম্বে দীপকেকে গ্রেফতার করুক।"

প্রসঙ্গত, এর আগে সুরাটের আরটিআই কর্মী অমিত তিওয়ারি সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বিদেশে গিয়ে পড়াশোনার খরচ প্রসঙ্গে বাবা ভগবানরাও দীপকের আয় ও আর্থিক সংস্থান নিয়ে প্রশ্ন তুলে তদন্তের দাবি জানান। একজন জুনিয়র সরকারি ইঞ্জিনিয়ার হয়ে কীভাবে সামান্য টাকা বেতনে তিনি তাঁর ছেলেকে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাঠালেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি প্রশ্ন তোলেন, ককরোচদের আন্দোলনে 'ফান্ডিং' নিয়েও।

উল্লেখ্য, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সিজেপি যন্তর মন্তর থেকে ৩৭ দিনব্যাপী চলা আন্দোলন ২৫ জুলাই প্রত্যাহার করে। নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে তাঁদের আন্দোলন সফল হওয়ার পর এবার দেশের তরুণ প্রজন্মের সঙ্গে যুক্ত হতে দেশব্যাপী 'লিসনিং ট্যুর'-এর ঘোষণা করেছে সিজেপি। যার মূল উদ্দেশ্য জনসংযোগ। পরবর্তী রাজনৈতিক ও সাংগঠনিক রোডম্যাপ চূড়ান্ত করতে সিজেপি মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে দু'দিনের স্ট্র্যাটেজি মিটিংয়েরও আয়োজন করেছে। যাতে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-সহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

কোথা থেকে এল বিদেশে উচ্চশিক্ষার এত এত টাকা? আন্দোলনের ফান্ডিং কীভাবে? বড় সত্যি ফাঁস করলেন অভিজিৎ দীপকে

দিল্লির বিগ ব্রেকিং: NCPI থেকে তৃণমূলে ফিরছেন? নিজের অবস্থান স্পষ্ট করলেন আবু তাহের, বড় ঘোষণা

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali