Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বিগ বসের দরজায় জীতু কমল? 'জিতলে ৭৫ শতাংশ.' , রহস্য বাড়ালেন অভিনেতা নিজেই

বিগ বসের দরজায় জীতু কমল? 'জিতলে ৭৫ শতাংশ.' , রহস্য বাড়ালেন অভিনেতা নিজেই

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সৌরভ গঙ্গোপাধ্যায়ের 'বিগ বস বাংলা ৩'-এ কি এবার দেখা যাবে জীতু কমলকে? ৩০ অগাস্ট থেকে শুরু হয়েছে নতুন সিজন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে একাধিক প্রতিযোগীর নাম। কিন্তু তালিকার বাইরে থাকা একটি নাম নিয়েই এখন নতুন করে কৌতূহল তৈরি হয়েছে-তিনি অভিনেতা জিতু কমল।

জিতুকে নিয়ে এর আগে থেকেই জল্পনা ছিল। তবে প্রথম পর্বে তাঁকে দেখা যায়নি।

এবার অভিনেতার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। একটি জামার ছবি পোস্ট করে জিতু লিখেছেন, তিনি একটি 'নন-ফিকশন শো'-তে যাচ্ছেন। সেখানে জয়ী হয়ে ফিরতে পারলে তাঁর প্রাপ্ত অর্থের ৭৫ শতাংশ গৃহহীন মানুষ, অনাথ শিশু এবং বৃদ্ধাশ্রমে থাকা অসহায়দের জন্য খরচ করবেন বলেও জানিয়েছেন।

এই পোস্টের পরেই প্রশ্ন উঠছে, তাহলে কি সেই 'নন-ফিকশন শো' আসলে 'বিগ বস বাংলা'? কারণ বর্তমানে জিতুর হাতে বড় কোনও চলতি কাজ নেই। একাধিক সিনেমার শ্যুটিং শেষ করেছেন তিনি। জনপ্রিয় ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার' এ অভিনয় করলেও পরে ধারাবাহিকে আর কাজ করবেন না বলে জানিয়েছিলেন। ফলে বিগ বসের ঘরে যাওয়ার ক্ষেত্রে তাঁর সময়ের সমস্যাও নেই।

তবে জীতু কমলকে ঘিরে সাম্প্রতিক সময়ে কম বিতর্কও হয়নি। ২০২৫ সালে 'চিরদিনই তুমি যে আমার'-এর সহ-অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রকাশ্যে নানা জল্পনা তৈরি হয়েছিল। দু'জনের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেও বিতর্ক হয়। পরে সেই পোস্টগুলি মুছে ফেলা হয় এবং দু'জনেই বিষয়টিকে ভুল বোঝাবুঝি হিসেবে দেখানোর ইঙ্গিত দেন।

এরপর ২০২৬ সালে 'এরাও মানুষ' ছবির শ্যুটিং নিয়েও জীতুর সঙ্গে প্রযোজনা সংস্থার সমস্যা প্রকাশ্যে আসে। অভিনেতার অভিযোগ ছিল, শ্যুটিংয়ের সময় তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছিল। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। অন্যদিকে প্রযোজনা সংস্থার তরফে জিতুর কাজ নিয়ে পাল্টা অভিযোগের কথাও প্রকাশ্যে এসেছিল। বিষয়টি নিয়ে আর্টিস্ট ফোরামে অভিযোগ জানিয়েও কোনও সমাধান হয়নি বলে দাবি করেছিলেন জিতু। পরে অবশ্য তিনি নিজেই সমস্যার মীমাংসা করেন।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর শ্যুটিং সেটের নিরাপত্তা নিয়েও সরব হয়েছিলেন জীতু। তাঁর দাবি ছিল, একটি শ্যুটিংয়ে উত্তাল গঙ্গায় কাজ করতে আপত্তি জানিয়েও তিনি সমস্যায় পড়েছিলেন এবং পরদিন দুর্ব্যবহারের শিকার হন। বিষয়টি নিয়ে তাঁর বক্তব্য ঘিরেও যথেষ্ট আলোচনা হয়েছিল। সব মিলিয়ে, কাজ ও বিতর্ক-দুই কারণেই গত কয়েক মাস ধরে খবরের শিরোনামে জিতু কমল। এবার তাঁর নতুন পোস্টের পর প্রশ্ন একটাই-সত্যিই কি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিগ বসের ঘরে নতুন প্রতিযোগী হিসেবে ঢুকতে চলেছেন জীতু? উত্তর মিলবে আনুষ্ঠানিক ঘোষণার পরই।

জয়িতা ডাগআউটে যেতেই ভেঙে পড়লেন নিরঞ্জন! ঝিলমকে জড়িয়ে কান্না, কীসের ভয়

ফাঁস হল দশকের সেরা রহস্য: 'বিগ বস বাংলা'র গম্ভীর কণ্ঠের পেছনের আসল মুখ প্রকাশ্যে

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali