Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'বিকাশ বাবু যত কম বলেন ততই মঙ্গল', বারুইপুর এনকাউন্টার বিতর্কে কড়া জবাব শমীকের

'বিকাশ বাবু যত কম বলেন ততই মঙ্গল', বারুইপুর এনকাউন্টার বিতর্কে কড়া জবাব শমীকের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার মধ্যরাতে পুলিসের গুলিতে মৃত্যু হয় বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুলিসের এই এনকাউন্টারের ঘটনা এবং তার পরবর্তী আইনি ও রাজনৈতিক তরজা নিয়ে রাজ্যের রাজনীতি এখন উত্তাল। পুলিসের এই বিশেষ অভিযানকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যেমন মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তেমনই প্রশাসনিক মহলে উঠে এসেছে নানা তত্ত্ব।

বিজেপি নেতা শমীক ভট্টাচার্য এই এনকাউন্টারকে সম্পূর্ণ একটি প্রশাসনিক পদক্ষেপ এবং অপরাধ দমন হিসেবে উল্লেখ করেছেন। তিনি সাফ জানান যে, সমাজে অপরাধীদের কোনও স্থান নেই। দীর্ঘদিন ধরে অপরাধীদের যে দৌরাত্ম্য চলছিল, তার বিরুদ্ধে সরকার কড়া পদক্ষেপ নিয়েছে এবং এই ঘটনা প্রমাণ করে যে কোনও রাজনৈতিক নেতার আশীর্বাদে কোনও অপরাধীই আর পার পাবে না।

এর পাশাপাশি তিনি রাজ্যের নারীদের নিরাপত্তা ও পূর্বতন সরকারের তোষণের রাজনীতির তীব্র সমালোচনা করেন। তাঁর মতে, অতীতে কামদুনি বা নদীয়ার মতো নৃশংস ঘটনায় রাজ্য প্রশাসনের তদন্তের ত্রুটির কারণে নির্যাতিতারা সঠিক বিচার পাননি এবং অপরাধীরা কোর্ট থেকে খালাস পেয়ে গিয়েছিল। তাই তিনি মুখ্যমন্ত্রীর কাছে কামদুনি কাণ্ডের ফাইল নতুন করে খোলার আবেদন জানান। শমীক বাবু আরও স্পষ্ট করেন যে, নির্বাচনের সময় প্রতীক পদ্মফুল হলেও, এখন গঠিত হওয়া সরকার সমগ্র পশ্চিমবঙ্গের মানুষের সরকার। তাই সরকার নিজের নিয়মেই কাজ করবে এবং ধর্ষকদের কোনও রেয়াত না করার যে সংকল্প নেওয়া হয়েছিল, তা রক্ষা করা হবে।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই এনকাউন্টার নিয়ে সম্পূর্ণ উল্টো সুর চড়ানো হয়েছে। তাদের অভিযোগ, মূল অপরাধী এবং ঘটনার পেছনের আসল তথ্যকে আড়াল করার জন্যই পুলিস এই এনকাউন্টারের পথ বেছে নিয়েছে, যা আসলে তথ্যপ্রমাণ লোপাট করার একটি বড় ষড়যন্ত্র। একই সুর শোনা গিয়েছে প্রবীণ বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের গলাতেও। বিকাশ বাবু বলেন, 'তথ্য লোপাট করার জন্য এনকাউন্টার করা হয়েছে প্রভাসকে!'

তবে বিরোধীদের এই অভিযোগকে উড়িয়ে দিয়ে শমীক ভট্টাচার্য কটাক্ষের সুরে বলেন, বিগত দীর্ঘ শাসনকালের অপশাসনের পর জনমনে তৃণমূলের এই বক্তব্যের কোনও গ্রহণযোগ্যতা নেই। আর বিকাশ বাবুর উদ্দেশ্যে তাঁর পরামর্শ, তিনি যত কম কথা বলেন, ততই তাঁর নিজের এবং তাঁর দলের জন্য মঙ্গলজনক। সব মিলিয়ে বারুইপুরের এই ঘটনাকে ঘিরে আইন, প্রশাসন ও রাজনৈতিক চাপানউতোর এখন তুঙ্গে।

রনির রিভলবার ছিনিয়ে নিতেই গুলি চালায় অর্ঘ্য... কটা গুলি প্রভাসের শরীরে? বারুইপুর এনকাউন্টারে বড় আপডেট

'বিয়ের পর ওর নোংরামি দেখেছি, অনেক অত্যাচার সহ্য করেছি'! এবার মুখ খুললেন

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali