তথাগত চক্রবর্তী: বারুইপুর এনকাউন্টারে নিহত প্রভাস মণ্ডলের মা জানিয়েছিলেন, মা হয়েও কোনো কষ্ট নেই। ছেলে যা করেছে, তার শাস্তি পেয়েছে। এবার মুখ খুললেন নিহত প্রভাসের স্ত্রী। তিনি বলেন, 'আমার বিয়ের পর ওর অনেক নোংরামি দেখেছি। অনেক অত্যাচার সহ্য করে সংসার করেছি। আমি মেনে নিয়েছি যে ও এই কাজ করেছে।'
তিনি আরও বলেন, 'ও অন্যায় করেছে, ও দোষ করেছে গুলি খেয়েছে, এতে বলার কিছু নেই। ওর বাড়ির লোক যদি সবাই মৃতদেহ নিতে রাজি হয়, তবেই আনা হবে। প্রভাস কিছু কাজ করত না, বাড়িতেই থাকত।'
প্রসঙ্গত, প্রভাসের মা জানিয়েছিলেন, আমার গলা শুকিয়ে গিয়েছে। ঠিক করে বলতে পারছি না। মা তো কষ্ট হবেই। কিন্তু সেই কষ্ট আর দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে, আমার শান্তি। ও নাবালিকার সঙ্গে যা করেছে, তাতেই ওর মৃত্যু হয়েছে, ভালোই হয়েছে।
'দাদা বলেছিল শুধু আমার কাজ দেখে যাও...'! প্রভাস এনকাউন্টারে কী বলছেন নির্যাতিতার বাবা
তিনি আগেই বলেন, 'আমি যেতে পারব না। মৃতদেহ আমি আনব না। আমি দেখতে চাই না। একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে যাও, পুঁতে দেবে কোথায় দেবে, ফেলে দেবে দিয়ে দাও। কেউ যাবে না। ও কোনোদিন আমাদের কথা শোনেনি। বিশেষ নিজের মায়ের কথা শুনত না। নেশা করত। আমার আর কিচ্ছু বলার নেই।'
নির্যাতিতার বাবা কী বলছেন?
বারুইপুর নির্যাতিতার বাবা এনকাউন্টার প্রসঙ্গে বলেন, 'পুলিসের উপর পুরো আস্থা আছে। সরকারের উপর পুরো আস্থা ভরসা আছে। মুখ্যমন্ত্রী কালকে কথা দিয়েছে যেভাবে, সেভাবে উনি কাজ চালিয়ে যাচ্ছে, আমরা খুব খুশি, অত্যন্ত খুশি। সিএম-এর উপর পুরো ভরসা আছে আমাদের।' তিনি আরও বলেন, 'ভরসা আছে, না থাকলে আমরা আসতে পারতাম না এখানে। তাতে খুশি। আরও যারা আছে তারা গ্রেফতার হবে, দোষীদের শাস্তি হবে। আমি চেয়েছি দাদাও এই জিনিসটা খুব মাথায় রেখেছে। দাদা আমাকে ভরসা দিয়েছে, দাদার উপর পুরো ভরসা আছে। আমাদের যে সিএমকে দাদা বলে আমরা সম্মান করি। দাদা পুরো ভরসা দিয়েছে, বিশ্বাস, আশা, ভরসা সব আছে আমার দাদার উপরে।' সর্বশেষে তিনি বলেন, 'আমি কঠোরভাবে শাস্তি চেয়েছি। দাদা বলেছে, তুমি তোমার কাজ দেখে নাও। সত্যি দাদার ওপর আমাদের ভরসা আছে খুব। আমরা খুব খুশি।'
বারুইপুরে রি-কনস্ট্রাকশনে তাণ্ডব! পুলিসের রিভলভার কেড়ে ফায়ারিং, পালটা গুলিতে নিহত অভিযুক্ত
মঙ্গলবার রাতে ঠিক কী ঘটেছিল?
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার রাত প্রায় ১২টা ৪৫ মিনিটে বারুইপুর তদন্তকারী অফিসার (IO) তাঁর টিম নিয়ে বারুইপুর থানার অন্তর্গত সূর্যপুরে ঘটনাস্থলে অপরাধ পুনর্নির্মাণের জন্য রওনা দেন। অপরাধ পুনর্নির্মাণ শুরু করার ঠিক আগে অভিযুক্ত প্রভাস মণ্ডল এক পুলিস কর্মীর হাত থেকে অস্ত্র ছিনিয়ে নেয়। তারপর পুলিসের দিকে ১ রাউন্ড গুলি চালায় এবং ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। এরপর পুলিসের পালটা গুলিতে অভিযুক্ত প্রভাস মণ্ডল আহত হয়। তাঁকে দ্রুত বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুরো বিষয়টি নিয়ে পুলিস এখন পরবর্তী আইনি পদক্ষেপ ও তদন্ত শুরু করেছে।

