Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বোন, বাবা-মাকে একা ছাড়িস না...! রাখি পরার পরই ভাইয়ের চরম পদক্ষেপ, নেটপাড়ায় শেষ বার্তা

বোন, বাবা-মাকে একা ছাড়িস না...! রাখি পরার পরই ভাইয়ের চরম পদক্ষেপ, নেটপাড়ায় শেষ বার্তা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'রাখির অনেক শুভেচ্ছা, বোন... প্লিজ বাবা-মাকে কোনওদিন একা করবি না।' ব্যস এইটুকুই শেষ কথা। তারপর আত্মঘাতী ১৭ বছরের ভাই। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে রোহিত। ঘটনাটি মহারাষ্ট্রের জলগাঁও জেলার রাখিবন্ধনের দিনই। মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকা ও তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

রাখির দিনে বাবার সঙ্গে বোনের বাড়ি গিয়েছিল রোহিত। সেখানে গিয়ে হাসিখুশি ভাবে দিদির হাত থেকে রাখি বাঁধে। আনন্দ, মজা করে। কিন্তু বাড়ি ফিরতেই চরম পদক্ষেপ। মৃত ওই কিশোরের নাম রোহিত সাহেবরাও ধানগর। সে একাদশ শ্রেণির ছাত্র ছিল। আত্মহত্যা করার ঠিক আগেই ইনস্টাগ্রামে দিদির সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে রোহিত লেখে, 'সব কিছুর খেয়াল রাখিস দিদি, বাবা-মাকে একা ফেলে চলে যাস না। আমি চললাম।'

গাছ আঁকড়েই ২ দিন! ১৭০০০ শিশুর মধ্যে অলৌকিক রক্ষা ৮-এর জোয়েলের, ফিরে পেতেই মায়ের অঝোর কান্না

কেবল এই পোস্টটিই নয়, ইনস্টাগ্রামের আরেকটি স্ট্যাটাসে সে আবেগঘন ভাষায় লিখেছিল, 'পরের বার যখন ফিরব, সবার প্রিয় হব। যে দাগগুলো থেকে গেল, তা মুছে দেব। কারোর চোখে জল থাকবে না, আর কারোর মন থেকে কিছু কেড়ে নেব না।'

শুধু দিদিকে পাঠানো পোস্টই নয়, মৃত্যুর আগে নিজের এক বন্ধুকেও একটি ভিডিয়ো বার্তা পাঠিয়েছিল রোহিত। সেখানে সে স্পষ্ট জানিয়েছিল যে অনলাইন গেমিংয়ে সমস্ত টাকা খুইয়ে বসেছে সে। এই বার্তা পাওয়ার পর বন্ধুটি তড়িঘড়ি কয়েকজনকে সঙ্গে নিয়ে রোহিতের বাড়িতে ছুটে যায়। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছিল, ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তার দেহ।

তড়িঘড়ি তাকে উদ্ধার করে সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুরো ঘটনাটির বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিস এবং আপাতত একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

জিম থেকে বের হতেই গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় গায়ক! ওখানেই শেষ অঙ্কিত, নেটপাড়ায় দায় স্বীকার...

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali