অয়ন ঘোষাল: উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। বৃষ্টি কমবে শুক্রবারে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। সোমবার থেকে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। শুক্রবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গে।
সিস্টেম:
মৌসুমি অক্ষরেখা রাজস্থানের জয়সলমীর থেকে রাজস্থানের নিম্নচাপের উপর দিয়ে মালদা হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত।
রাজস্থান থেকে উত্তরপূর্ব বিহার পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত।
দক্ষিণবঙ্গে:
আজ দক্ষিণবঙ্গের আট জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির হলুদ সর্তকতা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান এবং বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা।
সোমবার থেকে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। উত্তর ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ এই তিন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হলুদ সতর্কতা। বাকি সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস।
উত্তরবঙ্গে:
আজ অতিভারী ভারী বৃষ্টির কমলা সতর্কতা। কমলা সতর্কতা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। আগামীকাল সোমবারেও অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। কমলা সতর্কতা দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। কোচবিহার ও কালিম্পং জেলায় অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা।
ইম্প্যাক্ট
ভারী বৃষ্টি এবং অতি বৃষ্টিতে ধসের সম্ভাবনা পার্বত্য এলাকায়। নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। অতিবৃষ্টিতে নদীর জলস্তর বাড়তে পারে। তিস্তা তোর্সা রাইডাক জলঢাকা নদীতে জলস্তর বাড়তে পারে। শষ্য চাষের ক্ষতি হতে পারে।
কলকাতায়
আপাতত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বিক্ষিপ্তভাবে ঝিরঝিরে বৃষ্টি কিংবা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। স্থানীয়ভাবে দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি তাই তাপমাত্রা বেশি না হলেও সামান্য অস্বস্তি হতে পারে ।
আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭১ থেকে ৯৪ শতাংশ।

