Dailyhunt
Children's Little Theatre (CLT) 75th Anniversary: শর্মিলা ঠাকুরের হাতেখড়ি এখানেই, পঁচাত্তরে চিল্ড্রেনস লিটল থিয়েটার: সত্যজিতের তুলিতে উজ্জ্বল 'অবন মহল'

Children's Little Theatre (CLT) 75th Anniversary: শর্মিলা ঠাকুরের হাতেখড়ি এখানেই, পঁচাত্তরে চিল্ড্রেনস লিটল থিয়েটার: সত্যজিতের তুলিতে উজ্জ্বল 'অবন মহল'

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সালটা ১৯৫২। সেন্ট জনস ডায়োসেসান স্কুলে ছোটদের একটি মহড়া দেখছিলেন প্রখ্যাত পরিচালক ও শিল্পী সত্যজিৎ রায়। মুগ্ধ হয়ে খাতার পাতায় দ্রুত হাতে একটি স্কেচ আঁকলেন তিনি- হাতে ঢাল-তরোয়াল নিয়ে এক শিশু। পরবর্তীকালে এই স্কেচটিই হয়ে উঠল ভারতের শিশু নাট্য আন্দোলনের পথিকৃৎ 'চিল্ড্রেনস লিটল থিয়েটার' বা সিএলটি (CLT)-র কালজয়ী প্রতীক।

আগামী ৮ মে, ২০২৬ থেকে সেই ঐতিহ্যের প্রতিষ্ঠান পা দিচ্ছে ৭৫ বছরে।

Zubeen Garg's wife Garima Saikia: অকালমৃত্যু ঘিরে এখনও জমাট রহস্য, এরই মাঝে নয়া ইনিংস শুরু জ়ুবিনের স্ত্রী গরিমার

শুরুর কথা
সিএলটি-র জয়যাত্রা শুরু হয়েছিল ১৯৪৯ সালে সমর চ্যাটার্জীর হাত ধরে। ১৯৫১ সালে এটি 'রিদম্‌স অ্যান্ড রাইমস' নামে যাত্রা শুরু করলেও জওহরলাল নেহরুর শুভেচ্ছাবার্তা এবং এন.এন. ভোসের উৎসাহে ১৯৫২ সালের ১১ মে নিউ এম্পায়ার মঞ্চে প্রথম সর্বজনীন প্রদর্শনী করে। পরবর্তীতে সংস্থার নাম রাখা হয় 'চিল্ড্রেনস লিটল থিয়েটার'। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে নির্মিত 'অবন মহল' আজ এই সংস্থার প্রাণকেন্দ্র।

স্মৃতিমেদুর শর্মিলা ঠাকুর
এই প্রতিষ্ঠানের প্রথম ব্যাচের ছাত্রী ছিলেন কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। নিজের শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলেন, "আমার মনে বিন্দুমাত্র সংশয় নেই যে, শৈশবের এই অভিজ্ঞতা এবং নাট্য জগতের বহুমুখী সংস্পর্শই সৃজনশীল জগতের প্রতি আমার অনুরাগ গড়ে তুলতে সাহায্য করেছে এবং আমার নির্বাচিত পেশার জন্য আমাকে প্রস্তুত করেছে।"

Diljit Dosanjh death comments video: আমি ইহলোক ত্যাগ করেছি, মৃত্যুর কোনও ভয় নেই: ভরা মঞ্চে দিলজিতের মন্তব্যে বিতর্কের ঝড়, অবসাদের শিকার গায়ক?

হীরক জয়ন্তী বর্ষের আয়োজন
আগামী ৮ মে ২০২৬ থেকে ৮ মে ২০২৭ পর্যন্ত বছরব্যাপী চলবে এই উৎসব। ৮ মে সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জওহর সরকার, সৌমিত্র বসু, অলোকানন্দা রায় এবং চিরঞ্জিত চক্রবর্তীর মতো বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের মূল আকর্ষণ উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর নাটক 'জোলা আর সাত ভূত' এবং ১৯৬১ সালে প্রথম মঞ্চস্থ হওয়া রবীন্দ্রসংগীতের সংকলন 'আনন্দ'।

উল্লেখ্য, পণ্ডিত রবিশঙ্কর থেকে তিমির বরণ-প্রখ্যাত সব সুরকারেরা এক সময় যুক্ত ছিলেন এই সংস্থার সঙ্গে। সাধারণ সম্পাদক শঙ্কর মুখার্জি জানিয়েছেন, শিশুদের মুখে হাসি ফোটানোর এই দীর্ঘ আন্দোলনকে আরও সগৌরবে এগিয়ে নিয়ে চলাই তাঁদের মূল অঙ্গীকার।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali