Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
চোখে সজোরে বেল্টের আঘাত! রক্তজমাট হয়ে ফুলে গেল চোখ, কেমন আছেন আরাত্রিকা?

চোখে সজোরে বেল্টের আঘাত! রক্তজমাট হয়ে ফুলে গেল চোখ, কেমন আছেন আরাত্রিকা?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'জোয়ার ভাঁটা' ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন চোখে ভয়ঙ্কর চোট পেলেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। ধারাবাহিকে পুলিস অফিসার 'উজি'র চরিত্রে অভিনয় করছেন তিনি। একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ের সময় আচমকাই বেল্টের আঘাত লাগে তাঁর বাঁ চোখে। চোখ থেকে গাল পর্যন্ত ফুলে যায়, চোখের পাতায় রক্ত জমাট বাঁধে।

প্রবল ব্যথার মধ্যেও শ্যুটিং চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। তবে এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছেন বলে জানিয়েছেন তিনি।

কীভাবে ঘটল দুর্ঘটনা?

'জোয়ার ভাঁটা'য় আরাত্রিকার চরিত্র উজি একজন পুলিস অফিসার। তাই ধারাবাহিকে তাঁকে বেশ কিছু অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে হচ্ছে। সেরকমই একটি মারপিটের দৃশ্যের শ্যুটিং চলছিল। শ্যুটিং প্রায় শেষের দিকে ছিল। তখন একটি ক্লোজ-আপ শট নেওয়ার সময় আচমকাই মেঝেতে থাকা একটি বেল্ট বাউন্স করে এসে আরাত্রিকার চোখে লাগে।

চোখ থেকে গাল পর্যন্ত ফুলে যায়

বেল্টের আঘাতে শুধু চোখ নয়, চোখ থেকে গাল পর্যন্ত পুরো অংশ ফুলে যায়। দু'দিন ধরে প্রবল ব্যথাও ছিল। চোটের কারণে চোখের পাতায় রক্ত জমাট বেঁধে যায়। ঠিক করে তাকাতেও সমস্যা হচ্ছিল বলে জানিয়েছেন অভিনেত্রী। আরাত্রিকার কথায়, আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। তাঁর মনে হয়েছে, 'একটুর জন্য চোখটা বেঁচে গিয়েছে।' তাই ঘটনাটিকে বড় ফাঁড়া থেকে বেঁচে যাওয়া বলেই মনে করছেন তিনি।

একদিন শ্যুটিং থেকে ছুটি

চোটের কারণে একদিন শ্যুটিংয়ে যেতে পারেননি আরাত্রিকা। এরপর সোমবার ফের সেটে ফিরেছেন তিনি। তবে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি এখনও। অভিনেত্রী জানিয়েছেন, আগের তুলনায় অনেকটাই ভালো আছেন, কিন্তু পুরোপুরি সেরে উঠতে আরও কিছুটা সময় লাগবে।

চোটের জায়গায় মেকআপও নয়

চোখে চোটের কারণে ওই জায়গায় আপাতত মেকআপ করা যাবে না বলে চিকিৎসকদের নির্দেশ রয়েছে। তাই যতটা সম্ভব সাবধানে শ্যুটিং করছেন আরাত্রিকা। চোটের জায়গায় একটি দাগও হয়েছে। তবে ধীরে ধীরে সেটিও ঠিক হয়ে যাবে বলে আশাবাদী অভিনেত্রী। আরাত্রিকার দুর্ঘটনার খবর পেয়ে তাঁর সহ-অভিনেত্রী শ্রুতি দাস ও উদ্বেগ প্রকাশ করেছেন। শ্রুতি ও আরাত্রিকা 'জোয়ার ভাঁটা'য় দুই বোনের চরিত্রে অভিনয় করছেন। আরাত্রিকার দ্রুত সুস্থতা কামনা করে তাঁর বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শ্রুতি।

তবে চোট নিয়ে অনুরাগীদের চিন্তা না করার বার্তা দিয়েছেন অভিনেত্রী। জানিয়েছেন, এখন তিনি আগের চেয়ে অনেকটাই ভালো আছেন। পুরোপুরি সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে। তাঁর পাশে থাকার জন্য অনুরাগীদের ধন্যবাদও জানিয়েছেন আরাত্রিকা এবং তাঁর জন্য প্রার্থনা করতে বলেছেন।

জেনে-বুঝেই যাননি! বিগ বসে যাওয়ার সুযোগ পেয়েও কেন পিছিয়ে গেলেন দেবলীনা?

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali