Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Court Viral Video: আদালত চত্বরে ৫০০-র নোটের বৃষ্টি! টাকা কুড়োতে ব্যাপক হুড়োহুড়ি

Court Viral Video: আদালত চত্বরে ৫০০-র নোটের বৃষ্টি! টাকা কুড়োতে ব্যাপক হুড়োহুড়ি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১০০, ২০০ নয় একেবারে ৫০০ টাকার বৃষ্টি। মাথার উপরে বৃষ্টির মত পড়ছে ৫০০ টাকার নোট। আদালত চত্বরে ব্যাপক হইচই। হুড়োহুড়ি করে টাকা কুড়োতে ব্যস্ত সবাই। ঘটনাটি উত্তরপ্রদেশের বুলন্দশহরের। গোটা ঘটনার মূলে এক বাঁদর।

বুলন্দশহরের একটি আদালত চত্বরে এই ঘটনা ঘটে।

রবীন্দ্র কুমার নামের এক আইনজীবী একটি জমি বেচাকেনার কাগজপত্রের কাজ করতে আদালতে এসেছিলেন। তাঁর ব্যাগে ছিল প্রায় ২ লাখ টাকা। তিনি যখন স্ট্যাম্প পেপার কিনতে যাচ্ছিলেন, ঠিক তখনই একটি বাঁদর এসে হঠাৎ তাঁর হাতের ব্যাগটি ছিনিয়ে নেয়। দৌড়ে পাশের একটি নিম গাছে উঠে পড়ে। ধারণা করা হচ্ছে, ব্যাগের ভেতর কোনও খাবার আছে ভেবেই বাঁদরটি সেটি কেড়ে নিয়েছিল। কিন্তু ব্যাগ খুলে খাবারের বদলে সে একগাদা ৫০০ টাকার নোট খুঁজে পায়।

Influencer Death: ৭ লাখেও মন ভরেনি, চাই বিলাসবহুল গাড়ি! শ্বশুরবাড়িতে মিলল জনপ্রিয় ইনফ্লুয়েন্সরের ঝুলন্ত দেহ

গাছের ওপর থেকে টাকার বৃষ্টি:
খাবার না পেয়ে বাঁদরটি রেগে গিয়ে ব্যাগ থেকে নোটগুলো বের করে আকাশে ওড়াতে শুরু করে। গাছের ওপর থেকে ৫০০ টাকার নোটের বৃষ্টি হতে দেখে নীচে থাকা আইনজীবী, মক্কেল এবং সাধারণ মানুষরা অবাক হয়ে যান। সবাই তখন নীচে পড়া টাকাগুলো তখন কুড়োতে ব্যস্ত হয়ে পড়েন। এই অদ্ভুত দৃশ্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

টাকা কি ফেরত পাওয়া গেল?
কলা ও জুসের লোভ দেখিয়ে বাঁদরটিকে শান্ত করে ব্যাগটি উদ্ধার করা হয়। আদালতে উপস্থিত ভালো মানুষদের সাহায্যে আইনজীবী তাঁর প্রায় সব টাকাই ফেরত পেয়েছেন। সবাই মিলে কুড়িয়ে তাকে ১ লাখ ৯৮ হাজার টাকা বুঝিয়ে দেন। তবে এই কাড়াকাড়ির মধ্যে বাঁদরটি ৪-৫টি নোট ছিঁড়ে ফেলেছে।

স্থানীয় মানুষের ক্ষোভ:
এই ঘটনার পর আদালত চত্বরে বানরের উপদ্রব নিয়ে আইনজীবীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, আদালত চত্বরে বাঁদরের অত্যাচার দিন দিন বাড়ছে। এর আগেও বাঁদররা অনেক মানুষের ওপর চড়াও হয়েছে, মোবাইল বা ব্যাগ কেড়ে নিয়েছে। পুরসভাকে জানিয়েও কোনও লাভ হয়নি। মানুষ এখন এই বাঁদরের উপদ্রব থেকে মুক্তি পাওয়ার দাবি জানাচ্ছেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali