Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'দাদা বলেছিল শুধু আমার কাজ দেখে যাও...'! প্রভাস এনকাউন্টারে কী বলছেন নির্যাতিতার বাবা

'দাদা বলেছিল শুধু আমার কাজ দেখে যাও...'! প্রভাস এনকাউন্টারে কী বলছেন নির্যাতিতার বাবা

তথাগত চক্রবর্তী: বদলের বাংলায় ধর্ষণে এবার এনকাউন্টার। পুনর্নির্মাণ করতে গিয়ে পুলিসের রিভলভার কেড়ে ফায়ার করে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল। আত্মরক্ষার্থের পুলিসের পালটা গুলিতে মৃত্যু হয় প্রভাসের। রাজ্যজুড়ে এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। বারো বছরের নাবালিকার গণধর্ষণ, তারপর জীবন্ত অবস্থাতেই পুকুরে ছুড়ে ফেলা হয়।

বারুইপুর নির্যাতিতার বাবা এনকাউন্টার প্রসঙ্গে বলেন, 'পুলিসের উপর পুরো আস্থা আছে। সরকারের উপর পুরো আস্থা ভরসা আছে। মুখ্যমন্ত্রী কালকে কথা দিয়েছে যেভাবে, সেভাবে উনি কাজ চালিয়ে যাচ্ছে, আমরা খুব খুশি, অত্যন্ত খুশি। সিএম-এর উপর পুরো ভরসা আছে আমাদের।'

'পুঁতে দিক বা ফেলে দিক, কোনও কষ্ট নেই'! প্রভাস এনকাউন্টারে অনুশোচনাহীন মা, মৃতদেহ নিতেও অস্বীকার

তিনি আরও বলেন, 'ভরসা আছে, না থাকলে আমরা আসতে পারতাম না এখানে। তাতে খুশি। আরও যারা আছে তারা গ্রেফতার হবে, দোষীদের শাস্তি হবে। আমি চেয়েছি দাদাও এই জিনিসটা খুব মাথায় রেখেছে। দাদা আমাকে ভরসা দিয়েছে, দাদার উপর পুরো ভরসা আছে। আমাদের যে সিএমকে দাদা বলে আমরা সম্মান করি। দাদা পুরো ভরসা দিয়েছে, বিশ্বাস, আশা, ভরসা সব আছে আমার দাদার উপরে।' সর্বশেষে তিনি বলেন, 'আমি কঠোরভাবে শাস্তি চেয়েছি। দাদা বলেছে, তুমি তোমার কাজ দেখে নাও। সত্যি দাদার ওপর আমাদের ভরসা আছে খুব। আমরা খুব খুশি।'

অন্যদিকে, নিহত প্রভাসের মা বলেন, 'মা তো কষ্ট হবেই। কিন্তু সেই কষ্ট আর দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে, আমার শান্তি। ও নাবালিকার সঙ্গে যা করেছে, তাতেই ওর মৃত্যু হয়েছে, ভালোই হয়েছে। মৃতদেহ আমি আনব না। আমি দেখতে চাই না। একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে যাও, পুঁতে দেবে কোথায় দেবে, ফেলে দেবে দিয়ে দাও। কেউ যাবে না। ও কোনোদিন আমাদের কথা শোনেনি। বিশেষ নিজের মায়ের কথা শুনত না। নেশা করত। আমার আর কিচ্ছু বলার নেই।'

বারুইপুরে রি-কনস্ট্রাকশনে তাণ্ডব! পুলিসের রিভলভার কেড়ে ফায়ারিং, পালটা গুলিতে নিহত অভিযুক্ত

মঙ্গলবার রাতে ঠিক কী ঘটেছিল?
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার রাত প্রায় ১২টা ৪৫ মিনিটে বারুইপুর তদন্তকারী অফিসার (IO) তাঁর টিম নিয়ে বারুইপুর থানার অন্তর্গত সূর্যপুরে ঘটনাস্থলে অপরাধ পুনর্নির্মাণের জন্য রওনা দেন। অপরাধ পুনর্নির্মাণ শুরু করার ঠিক আগে অভিযুক্ত প্রভাস মণ্ডল এক পুলিস কর্মীর হাত থেকে অস্ত্র ছিনিয়ে নেয়। তারপর পুলিসের দিকে ১ রাউন্ড গুলি চালায় এবং ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। এরপর পুলিসের পাল্টা গুলিতে অভিযুক্ত প্রভাস মণ্ডল আহত হয়। তাঁকে দ্রুত বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুরো বিষয়টি নিয়ে পুলিস এখন পরবর্তী আইনি পদক্ষেপ ও তদন্ত শুরু করেছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali