Dailyhunt
David Warner Arrested: কাব্যকে দিয়েছেন IPL, দেশকে জিতিয়েছেন World Cup, মদ্যপ মহাতারকা গাড়িতে মারাত্মক অপরাধ করেই গ্রেফতার

David Warner Arrested: কাব্যকে দিয়েছেন IPL, দেশকে জিতিয়েছেন World Cup, মদ্যপ মহাতারকা গাড়িতে মারাত্মক অপরাধ করেই গ্রেফতার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খবরের শিরোনামে অস্ট্রেলিয়ার প্রাক্তন মহাতারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার (David Warner)। চলতি আইপিএলে (IPL 2026) দল না পেয়ে বর্তমানে পাকিস্তান সুপার লিগে (PSL 2026) করাচি কিংসের ( Karachi Kings) হয়ে খেলছেন। লিগের ছোট্ট বিরতিতে ওয়ার্নার ফিরেছিলেন নিজের দেশে।

আর সেখানেই বিরাট বিপাকে পড়লেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার।

IPL ক্যাপ্টেনের সুন্দরী বোন উদ্দাম হয়ে ভাইরাল, বৃ্ষ্টি ধোওয়া রাতের কলকাতায় তাঁর বিতর্কিত 'দান', তুমুল শোরগোল...

মঙ্গলবার ৭ এপ্রিল, সিডনিতে মদ্যপ হয়ে গাড়ি চালিয়েই গ্রেফতার হলেন পুলিসের হাতে। ৩৯ বছর বয়সী মারকুটে ওপেনারকে মারুব্রা এলাকায় ফেঁসে যান। আচমকাই রাস্তার ধারে তাঁর গাড়ি থামিয়ে পুলিস শ্বাস-পরীক্ষা করে। ব্রেথলাইজার দেখায় যে ওয়ার্নারের রক্তে অ্যালকোহলের মাত্রা ০.১০৪! অস্ট্রেলিয়ায় সাধারণ গাড়িচালকদের জন্য রক্তে অ্যালকোহলের আইনগত মাত্রা ০.০৫%, যার মানে প্রতি ১০০ মিলিলিটার রক্তে ০.০৫ গ্রামের বেশি অ্যালকোহল থাকা বেআইনি। তবে লার্নার, প্রভিশনাল, নতুন চালক, এবং ভারী যানবাহন চালকদের জন্য মাত্রা অবশ্যই বা ০.০০% হতেই হবে। ওয়ার্নার অনুমোদিত সীমার চেয়ে অনেক বেশি মাত্রায় মদ্যপান করেছিলেন। এরপর ওয়ার্নারকে গ্রেফতার করে মারুব্রা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। আগামী আদালতে ওয়ার্নারের শুনানি হবে।

বর্তমানে পিএসএলে ওয়ার্নারের করাচি পয়েন্ট তালিকায় ২ নম্বরে রয়েছে এবং টানা ৩ ম্যাচ জিতেছে ওয়ার্নারবাহিনী। আশা করা হচ্ছে আগামী ৯ এপ্রিল করাচির ন্যাশনাল স্টেডিয়ামে পেশোয়ার জালমির বিরুদ্ধে দলের পরবর্তী ম্যাচের আগেই ওয়ার্নার পাকিস্তানে ফিরে এসে দলের সঙ্গে যোগ দেবেন। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা বললেও, বিগ ব্যাশ লিগ-সহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। সিডনি থান্ডারের হয়ে তিনি দারুণ মরসুম কাটিয়েছেন। টুর্নামেন্টের সেরা একাদশের অধিনায়ক হিসেবেও মনোনীত হয়েছিলেন। তিনিই ছিলেন মরসুমের সর্বাধিক রানশিকারি। ৮ ম্যাচে ৪৩৩ রান করেন। তবে তাঁর দল মাত্র ২ ম্যাচে জয়লাভ করে পয়েন্ট তালিকায় সবার নীচে থেকে মরসুম শেষ করেছিল।

২০২৬ সালের আইপিএলের মেগা নিলামে ওয়ার্নারের বেসপ্রাইজ ছিল ২ কোটি টাকা। তবে ১০ ফ্র্যাঞ্চাইজির কেউই ওয়ার্নারকে নিতে আগ্রহ দেখায়নি। ফলে অবিক্রীতই থেকে যান তিনি। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের তিনি আইপিএল শিরোপা জিতেছিলেন। কাব্যকে খেতাব দিয়েছিলেন তাঁর অধিনায়ক। অস্ট্রেলিয়ার হয়ে ওয়ার্নার ১১২টি টেস্ট, ১৬১টি ওয়ানডে এবং ১১০টি টি-টোয়েন্টিআই ম্যাচ খেলেছেন। এই তিন ফরম্যাট মিলিয়ে ১৫ হাজারেরও বেশি রান করছেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali