সন্দীপ প্রামাণিক: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুত-সহ ঝড়-বৃষ্টি সব জেলাতে। মৎস্যজীবীদের কোনও সতর্কবার্তা নেই। উত্তরবঙ্গে উপরের দিকের জেলাতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি দু-এক পশলা।
সিস্টেম
সুস্পষ্ট নিম্নচাপ উত্তর ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান।
এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। সুস্পষ্ট নিম্নচাপ এলাকা থেকে উত্তর প্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা।
দক্ষিণবঙ্গে
আজ ভারী বৃষ্টির হলুদ সর্তকতা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার দু-এক জায়গায়। ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে অন্যান্য জেলাতে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে মূলত মেঘলা আকাশ কখনও আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা বাতাস থাকবে সব জেলাতে।
বুধবার থেকে শনিবার কোনও সতর্কবার্তা নেই। বুধবার এবং বৃহস্পতিবার জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে রবিবার বৃষ্টির সম্ভাবনা আরো কমবে। কিছু জেলার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গে
আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে। সব জেলাতে বজ্রবিদ্যুত্-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির দুয়েক পশলা বিভিন্ন জেলাতে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে। বুধবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। মালদা এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির দুয়েক পশলা বিভিন্ন জেলাতে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে।
শনিবার এবং রবিবার বৃষ্টির কোন সতর্কবার্তা নেই উত্তরবঙ্গে। তবে বিক্ষিপ্তভাবে কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে।
কলকাতায়
আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে কলকাতাতে। পরবর্তী দু'দিনে সামান্য তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি ও বাড়বে।
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৮ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে মাত্র ২১ মিলিমিটার।

