Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
দীর্ঘ ৪৯ বছরের খরা কাটল পাকিস্তানের, আব্দুল্লাহ শফিকের টেস্ট সেঞ্চুরিতেই ইতিহাস! চালকের আসনে বাবরবাহিনী

দীর্ঘ ৪৯ বছরের খরা কাটল পাকিস্তানের, আব্দুল্লাহ শফিকের টেস্ট সেঞ্চুরিতেই ইতিহাস! চালকের আসনে বাবরবাহিনী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দু'ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান এসেছে ওয়েস্ট ইন্ডিজে। ৯০ রানে প্রথম টেস্ট জিতে উইন্ডিজরা ১-০ এগিয়ে আছে। দ্বিতীয় টেস্ট চলছে পোর্ট অফ স্পেনের কুইন'স পার্ক ওভালে। তৃতীয় দিনের খেলা শেষ। খবরে পাকিস্তানের ব্য়াটার আব্দুল্লাহ শফিক। তাঁর কেরিয়ারের সেরা এক ইনিংসের সুবাদে দ্বিতীয় টেস্টে পাকিস্তান ড্রাইভারের সিটে।

শফিক প্রায় পাঁচ দশকের মধ্যে ক্যারিবিয়ান অঞ্চলে টেস্ট ম্যাচে ১৫০-র বেশি রান করা নিজের দেশের প্রথম ব্যাটার হিসেবে ইতিহাস লিখেছেন। উইন্ডিজের প্রথম ইনিংসের ৩৪৪ রানের জবাবে পাকিস্তান ৩৮৭ রানে অল আউট হয়েছে। শফিক ১৬০ রানে অপরাজিত ছিলেন। বাবর আজমের নেতৃত্বে দল প্রথম ইনিংসে ৪৩ রানের লিড পেয়েছিল। এর আগে সাজিদ চার উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের টপঅর্ডার গুঁড়িয়ে দিয়েছিলেন। এবং দ্বিতীয় ইনিংসে ১০৩/৬ রানে ধুঁকছে রস্টন চেজরা।

IPL 2027 শুরুর আগেই মেগাচমক জাহিরের! ঋষভ পন্থদের মেন্টর এখন ৪ বারের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজির মালিক! চলে এল বিরাট আপডেট

আব্দুল্লাহ শফিকের ঐতিহাসিক নক

শফিকের এই ইনিংসের ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। অপরাজিত ১৬০ রানের সুবাদে তিনি রেকর্ড করেছেন। ১৯৭৭ সালে গায়ানায় মজিদ খানের করা ১৬৭ রানের পর প্রথম পাক ব্যাটার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কোনও টেস্টে ১৫০-র বেশি রান করার কৃতিত্ব অর্জন করলেন শফিক। ১১২ রানে ৬ উইকেট নেওয়া জোমেল ওয়ারিকান ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বোলাররা খুব একটা ছাপ ফেলতে পারেননি। তিনি একাই নিয়েছেন হাফ ডজন উইকেট। প্রথম টেস্টে ৯০ রানে হারের পর দু' ম্যাচের সিরিজে সমতায় ফেরানোর লক্ষ্যে শফিক আক্রমণাত্মক ভঙ্গিতে ইনিংসটি নিয়ন্ত্রণ করেন। ১৫ চার ও ৩ ছক্কা হাঁকান তিনি। দেখতে দেখতে ২৪ টেস্টে শফিকের ৬টি টেস্ট সেঞ্চুরি হয়ে গেল। ২৭ ওডিআই খেলা শফিকের সেই ফরম্য়াটেও সেঞ্চুরি আছে। দেখা যাক কত তাড়াতাড়ি পাকিস্তান উইন্ডিজের বাকি চার উইকেট তুলে নিতে পারে। সব ঠিক থাকলে পাকিস্তানই এই টেস্ট জিততে চলেছে। এখন দেখার কী হয়! পিঠের সমস্যার কারণে ওপেনার ব্র্যান্ডন কিং দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি, যার ফলে পাকিস্তানের বিরুদ্ধে উইন্ডিজের কাজ আরও কঠিন হয়ে পড়েছে। চতুর্থ দিনের খেলায় তাঁর অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর দেখা গিয়েছে যে কিংয়ের কোমরের নীচের অংশের পেশিতে খিঁচু ধরেছে। পোশাকি ভাষায় স্প্যাজমে ভুগছেন তিনি। বর্তমানে দলের তিনি পর্যবেক্ষণে রয়েছেন।

মেরেকেটে আর মাসখানেক, রোহিত জটিলতায় চাকরি হারাচ্ছেন আগরকর! ৩৬০০০ রানের মালিক বসছেন চেয়ারে

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali