জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্য়ুরো: পুজোর মুখে রাজ্যে ডেঙ্গি-আতঙ্ক। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যভবনে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, 'গতবারের তুলনায় এবার ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অর্ধেকেরও কম। হই হই, গেল গেল রব তোলার কোনও কারণ নেই'। ডেঙ্গি তো বটেই, মশাবাহিত রোগ আতঙ্ক না ছড়ানো আবেদন।
দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় আক্রান্ত ২ হাজার, কলকাতা ৩৫০! মুখ্যমন্ত্রী বলেন, 'নভেম্বর পর্যন্ত পরিস্থিতির উপর নজর রাখা উচিত। আশাদিদিরা যাতে সামান্য জ্বর বলে অবহেলা না করেন, বিনামূল্যে যাতে টেস্টের ব্যবস্থা করা হয়, তা নিশ্চিত করতে হবে। যে ১৪৮ জন চিহ্নিত তাঁদের পরিবারের লোকেদেরও নজরে রাখা হবে'। সঙ্গে আশ্বাস, 'ডেঙ্গি সংক্রান্ত কোনও তথ্য আড়াল করা হবে না'।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, কলকাতা পুরসভা এবং আশপাশের পুসসভাগুলিতে ডেঙ্গি মোকাবিলার কাজ ঠিক ভাবে হচ্ছে না। বলেন, 'যে পুরসভায় চেয়ারম্যানেরা রয়েছেন, তাঁরা কাজ করছেন না।কর্মরত ডব্লিউবিসিএস অফিসারদের আমরা এগজ়িকিউটিভ অফিসার করব'।
এদিন স্বাস্থ্য়ভবনে বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী সুমনা সরকারও। ডাকা হয়েছিল কলকাতা, হাওড়া পুরসভার পুর কমিশনার এবং ২১টি পুরসভার নির্বাহী আধিকারিকদের ডাকা হয়েছিল। আমন্ত্রিত ছিলেন, পুর ও নগরোন্নয়ন দফতর, পরিবহণ, সেচ দফতরের সচিব, রেলের আধিকারিকেরাও।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

