Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ঘোর দুর্যোগ, শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণের এইসব জেলা

ঘোর দুর্যোগ, শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণের এইসব জেলা

য়ন ঘোষাল: সকাল থেকেই বৃষ্টি শহর কলকাতায়। উত্তরবঙ্গে দুর্যোগের লাল সতর্কতা। অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা আজ। বৃষ্টি কমবে বৃহস্পতিবার সন্ধ্যার পর। দক্ষিণবঙ্গে আজ থেকে ক্রমশ বাড়বে বৃষ্টি। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ লক্ষ্যণীয় ভাবে বাড়তে পারে। ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

আজ বুধবার ভারী বৃষ্টির কমলা সতর্কতা দক্ষিণের চার জেলাতে। ভারী বৃষ্টি হতে পারে, বীরভূম মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। বাকি সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সর্তকতা সব জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস।

কাল বৃহস্পতিবার ৬ অগাস্ট বৃষ্টি আরও বাড়বে। সেদিন দক্ষিণবঙ্গের নিচের দিকের জেলা এবং কলকাতায় ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। যে বৃষ্টি চলতে পারে শুক্রবার দুপুর বা বিকেল পর্যন্ত।

শনিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। রবিবারে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উইকেন্ডে আপাতত কোন সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গে।

উত্তরবঙ্গে আজ বুধবার দুর্যোগের ঘনঘটা বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সর্তকতা। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে অতি বৃষ্টির কমলা সর্তকতা। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটারের বেশি। মালদা এবং দুই দিনাজপুর জেলাতেই ভারী বৃষ্টির কমলা সর্তকতা। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি মালদা ও দুই দিনাজপুরে।

শুক্রবার থেকে রবিবার কোন সতর্কতা থাকছে না উত্তরবঙ্গে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

বাড়ি খালি করার জন্যও ১ কোটি! সল্টলেকে 'তোলাবাজি' খোদ প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তীর

৫-৬ অগাস্ট অতি ভারী বৃষ্টি (১০০ থেকে ১৮০ মিলিমিটার)

বীরভূম
পূর্ব বর্ধমান
পশ্চিম বর্ধমান
পূর্ব মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর
বাঁকুড়া

৫-৬ অগাস্ট ভারী বৃষ্টি (৮০ থেকে ১২০ মিলিমিটার)

কলকাতা
হাওড়া
হুগলি
উত্তর ২৪ পরগনা
দক্ষিণ ২৪ পরগনা
নদীয়া

দুই দিন মিলিয়ে বৃষ্টিপাতের মোট সম্ভাব্য পরিমাণ

রাত থেকে এখনও পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ

আলিপুর ১৭ মিলিমিটার
বেহালা ৩৪ মিলিমিটার
সল্টলেক ৪১ মিলিমিটার
কাঁকুড়গাছি ৩৭ মিলিমিটার
সেন্ট্রাল অ্যাভিনিউ মানিকতলা ৪৫ মিলিমিটার

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali