জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের সর্বকালের অন্যতম সেরা বাঁ-হাতি ফাস্ট বোলার জাহির খান এবার শুরু করলেন নতুন ইনিংস। ২০১১ সালের বিশ্বকাপজয়ী স্টার পেসার লঙ্কা প্রিমিয়র লিগে (এলপিএল) চারবারের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি জাফনা কিংসের সহ-মালিক হয়েছেন। স্টকহোমের গ্লোবাল স্পোর্টস ওনারশিপ গ্রুপ অ্যাংকার স্পোর্টস এবি, সম্প্রতি জাফনা কিংসের মালিকানা অধিগ্রহণ করেছ।
আনুষ্ঠানিক ভাবে দলের নতুন নাম দিয়েছে অ্যাঙ্কর জাফনা কিংস। বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেদের উপস্থিতি সম্প্রসারণের অংশ হিসেবেই অ্যাঙ্কর স্পোর্টস এলপিএলের সঙ্গে যুক্ত হয়েছে। দলের মালিক নগেন্দ্র সিদ্দৌটামের সঙ্গে সহ-মালিক হিসেবে যুক্ত হয়েছেন জাহির। অ্যাংকার স্পোর্টসের মালিকানায় ইতিমধ্যেই রয়েছে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে (বেলজিয়াম) অ্যান্টওয়ার্প অ্যাংকর্স এবং কানাডার সুপার সিক্সটি লিগে পুরুষ ও নারী ভ্যাঙ্কুভার অ্যাংকর্স টিম।
মেরেকেটে আর মাসখানেক, রোহিত জটিলতায় চাকরি হারাচ্ছেন আগরকর! ৩৬০০০ রানের মালিক বসছেন চেয়ারে
মালিকানা বদল ছিল জরুরি
লঙ্কা প্রিমিয়র লিগের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ইনোভেটিভ প্রোডাকশন গ্রুপের (আইপিজি) প্রতিষ্ঠাতা ও সিইও অনিল মোহন শঙ্খধর। তিনি নতুন মালিকপক্ষকে স্বাগত জানিয়ে বলেন, 'আইকনিক জাফনা ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব গ্রহণ করায় আমরা অ্যাংকার স্পোর্টসকে এলপিএল পরিবারে স্বাগত জানাচ্ছি। আমরা নিশ্চিত যে, অ্যাংকার স্পোর্টসের অসাধারণ ঐতিহ্য আরও এগিয়ে নিয়ে যাবে জাফনাকে। ফ্র্যাঞ্চাইজিতে নতুন দৃষ্টিভঙ্গি ও প্রাণশক্তি যোগ করবে।' এর আগে শ্রীলঙ্কা ক্রিকেট কিংসSর মালিক প্রতিষ্ঠান স্পোর্টস কমিউনের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির চুক্তি বাতিল করেছিল। গত সপ্তাহে ম্যাচ-ফিক্সিংয়ের অভিযোগে দলের অন্যতম সহ-মালিক ও ভারতের অনূর্ধ্ব-১৯ দলের প্রাক্তন ক্রিকেটার মনজোত্ কালরাকে গ্রেফতার করেছিল শ্রীলঙ্কার ক্রীড়া তদন্তকারী সংস্থা। আর তারপরেই মালিকানা পরিবর্তনের বিষয়টি জরুরি হয়ে পড়েছিল।
মালিক হয়ে কী বলছেন জাহির
.
কিংসের নতুন সহ-মালিক জহির বলছেন: 'শ্রীলঙ্কা থেকে উঠে আসা বোলারদের দক্ষতা, উদ্ভাবনী ক্ষমতা এবং বৈচিত্র্যকে আমি সবসময়ই সমীহ করেছি। দেশটিতে আমি গিয়েছি, খেলেছি এবং সেখানকার অনেক মধুর স্মৃতি আমার মনে গেঁথে আছে। এখন মালিক হিসেবে শ্রীলঙ্কার ক্রিকেটের অংশ হতে পারাটা আমার জন্য সত্যিই অত্যন্ত আনন্দের বিষয় এবং অ্যাঙ্কর জাফনা কিংসের হয়ে কাজ শুরু করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।' ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে কিংস' বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে। আইপিএলের দীর্ঘ যাত্রাপথে জাহির একজন প্রথমসারির বোলার থেকে কৌশলী অধিনায়ক হয়ে পরবর্তীতে উচ্চপদস্থ নির্বাহী ও কৌশল-নির্ধারক হিসেবে নিজেকে মেলে ধরেছেন। ১০০ আইপিএল ম্যাচ খেলা জাহির ৭.৫৯-এর চমৎকার ইকোনমি রেটে মোট ১০২টি উইকেট নিয়েছিলেন। আইপিএলে ক্রিকেটার হিসেবে কেরিয়ার শেষ করার পর, জাহির ২০২৮ থেকে ২০২২ পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেট অপারেশনস ডিরেক্টরের পদে ছিলেন। নীতা আম্বানির টিমেই তাঁকে গ্লোবাল হেড অফ ক্রিকেট ডেভলপমেন্টের পদেও পাওয়া গিয়েছে। ২০২৪-২০২৫ মরসুমে তিনি ঋষভ পন্থদের মেন্টর ছিলেন লখনউ সুপার জায়েন্টসে।

