Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
জলদানব আছড়ে পড়ার সময় ইমিগ্রেশন অফিসেই! তারকেশ্বরের স্নেহাশিসবাবু... পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর

জলদানব আছড়ে পড়ার সময় ইমিগ্রেশন অফিসেই! তারকেশ্বরের স্নেহাশিসবাবু... পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর

বিধান সরকার: ৭২ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও কোনও খোঁজ নেই। এখনও 'মিসিং' তারকেশ্বরের স্নেহাশিস দত্ত। দুর্যোগের দিন সকালে স্ত্রীর সঙ্গে শেষ কথা। তারপর ইমিগ্রেশন অফিসে পৌঁছানোর পরই ঘটে যায় বিপর্যয়। আছড়ে পড়ে ভয়াল হড়পা বান। সেই থেকে ৭২ ঘণ্টা পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনও খোঁজ নেই স্নেহাশিস দত্ত সহ ৩২ জনের।

নিখোঁজ তারকেশ্বরের স্নেহাশিস দত্তের বাড়ির লোকের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নেপালে নিখোঁজ তারকেশ্বরের স্নেহাশিস দত্তের পরিবারের সঙ্গে শুক্রবার রাতে ভিডিয়ো কলে কথা বলেন মুখ্যমন্ত্রী। ভিডিয়ো কলের মাধ্যমে পরিবারের খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব রকম সহযোগিতার আশ্বাস দেন। তবে সব রকম সহযোগিতার আশ্বাস পেয়ে স্বস্তি মিললেও দুশ্চিন্তা কাটছে না দত্ত পরিবারের। দত্ত পরিবার সহ বাকি আরও কয়েকটি পরিবারের সঙ্গেই গতকাল সন্ধ্যায় ভিডিয়ো কলের মাধ্যমে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব রকম সহযোগিতার আশ্বাস দেন তাঁদের। নেপালে টিম পাঠানোর কথা বলেন। নিখোঁজদের পরিবারের যাঁরা যাঁরা নেপালে যেতে চান, তাঁদের জরুরি ভিত্তিতে ভিসার কথাও বলেন মুখ্যমন্ত্রী।

গত ২১ অগাস্ট কলকাতার চলো যাই ভ্রমণ সংস্থার সঙ্গে মানস সরোবর যাওয়ার উদ্দেশে বাংলা থেকে রওনা দেয় ৩২ জনের একটি দল। নেপাল হয়ে তিব্বত ঢোকার কথা ছিল তাদের। ২২ অগাস্ট কাঠমান্ডু পৌঁছান সকলে। ২৬ তারিখ, সকাল সাড়ে সাতটা নাগাদ পরিবারের সদস্যদের সাথে ফোনে শেষ কথা হয় স্নেহাশিস দত্তের। তারপর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন।

গত তিন ধরে উদ্বিগ্নতা ঘিরে রয়েছে দত্ত পরিবাররকে। আশঙ্কায় দিন কাটছে তারকেশ্বরের দত্ত পরিবারের। পরিবারের আশঙ্কা, ২৬ তারিখ নেপালের ভোটে কোশী নদীতে যে সময় হড়পা বান আসে, বিপর্যয় ঘটে, সেই সময় ইমিগ্রেশন অফিসে ছিলেন সকলে। যার ফলে আশঙ্কা থেকেই যাচ্ছে বলে দাবি দত্ত পরিবারের।

সকালে শেষ ফোন স্ত্রীকে, অভিবাসন দফতরে পৌঁছতেই মারণ স্রোতের ছোবল! খবর নেই তারকেশ্বরের স্নেহাশিসবাবুর

'মা কোথায়?' ৩ দিন পেরিয়েও খোঁজ নেই মুকুল রায়ের বউমার! শুভ্রাংশুর ছেলেমেয়ের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর

বন্যাবিধ্বস্ত নেপালে পশ্চিমবঙ্গের মোট ৩৯ জন নিখোঁজ বলে শুক্রবার রাতে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, "পোদ্দার পরিবারের দুজনকে দ্রুত ফেরত নিয়ে আসা হবে। বাকি ৩৭ জনকে এখনও খুঁজে পাওয়া যায়নি। নেপালের তালিকায় চলো যাই ট্যুরের ৩২ জন-ই নিখোঁজ।"

একমাত্র মেয়ের মৃত্যু আগেই, সন্তানহারা বাবা-মাও নিখোঁজ মানস সরোবরের পথে! হাহাকার বুকে দাঁড়িয়ে উত্তরপাড়ার বিশ্বাস বাড়ি

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali