Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
জয়িতা ডাগআউটে যেতেই ভেঙে পড়লেন নিরঞ্জন! ঝিলমকে জড়িয়ে কান্না, কীসের ভয় 'লাফটারসেন'-এর?

জয়িতা ডাগআউটে যেতেই ভেঙে পড়লেন নিরঞ্জন! ঝিলমকে জড়িয়ে কান্না, কীসের ভয় 'লাফটারসেন'-এর?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিগ বস বাংলায় শুরু থেকেই নানা ঘটনায় জমে উঠেছে খেলা। কখনও ঝামেলা, কখনও বন্ধুত্ব-প্রতিদিনই বদলাচ্ছে ঘরের সমীকরণ। এরই মধ্যে দর্শক দেখলেন 'লাফটারসেন' নিরঞ্জন মণ্ডলের একেবারে অন্য রূপ। জয়িতা ডাগআউটে যাওয়ার পর আচমকাই আবেগপ্রবণ হয়ে পড়লেন তিনি।

এর আগে তরমুজ কাটাকে কেন্দ্র করে জয়িতা ও নিরঞ্জনের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। নিরঞ্জন তরমুজ কাটার পদ্ধতি নিয়ে আপত্তি জানান। সেখান থেকেই শুরু হয় বচসা। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়। নিরঞ্জন নিজেই জয়িতার কাছে গিয়ে ক্ষমা চান। জয়িতাও নিজের ভুল স্বীকার করেন।

নমিনেশনে জয়িতাই কি কারণ?

কিন্ত এখানেই সব মিটে যায়নি। এরপর আসে ডাগআউটের পালা। বিগ বসের নিয়ম অনুযায়ী মোট ছ'জন প্রতিযোগীকে ডাগআউটে পাঠানো হয়। তাঁদের মধ্যে থেকেই ঠিক হবে কারা আবার মূল ঘরে ফিরবেন এবং কে বাদ পড়বেন। খেলার নিয়ম মতো নমিনেট করেন সদস্যরা। সেই ছ'জনের তালিকায় ছিলেন জয়িতাও। আর জয়িতা ডাগআউটে চলে যাওয়ার পর মন খারাপ হয়ে যায় নিরঞ্জনের।

জয়িতার সঙ্গে ঝামেলা নিরঞ্জনের

তরমুজ কাটার পদ্ধতি নিয়ে নিরঞ্জন ওরফে লাফটারসেনের সঙ্গে কথা কাটাকাটি হয় জয়িতার। বিষয়টি নিয়ে পরে মনামীর কাছে ক্ষোভ প্রকাশ করে জয়িতা দাবি করেন যে তিনি অত্যন্ত পরিশীলিত এবং গ্রুমড ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন। এরপরই নিরঞ্জনকে ব্যক্তিগত আক্রমণ করে ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি করেন তিনি, যার তৎক্ষণাৎ প্রতিবাদ জানান মনামী। ঠিক সেই মুহূর্তে সেখানে এসে নিরঞ্জন পিছন থেকে জয়িতাকে জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নেন এবং স্পষ্ট জানান যে তাঁর কাউকে আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না। প্রথমে কিছুটা চমকে উঠলেও পরবর্তীতে জয়িতাও নিজের আচরণের জন্য ক্ষমা চেয়ে নেন।

কেন কাঁদলেন নিরঞ্জন?

নিজের সঙ্গে একান্তে কথা বলছিলেন তিনি। সেই সময় ঝিলম গুপ্ত সেখানে আসতেই নিজেকে আর সামলাতে পারেননি নিরঞ্জন। ঝিলমকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন তিনি। ঝিলমও তাঁকে শান্ত করার চেষ্টা করেন। বারবার কারণ জানতে চাইলেও বলেননি নিরঞ্জন। কারণ নমিনেশনের নিয়ম অনুযায়ী সেটা বলা বারণ। কিন্তু কেন এতটা ভেঙে পড়লেন নিরঞ্জন? আসলে বিগ বসের খেলার নিয়ম নিয়েই তাঁর ভয়। তাঁর আশঙ্কা, খেলা যত এগোবে, ততই এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে নিজের কাছের মানুষকেই প্রতিপক্ষ হিসেবে দেখতে হবে, এমনকী তাঁর বিরুদ্ধে ভোটও দিতে হতে পারে। এই ভাবনাই তাঁকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে।

ফাঁস হল দশকের সেরা রহস্য: 'বিগ বস বাংলা'র গম্ভীর কণ্ঠের পেছনের আসল মুখ প্রকাশ্যে

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali