Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
জীবন্ত হৃৎপিণ্ড নিয়ে ছুটল বন্দে ভারত! ২১৭ মিনিটে ভারতীয় রেলের এক্সপ্রেস ইতিহাস...ধন্য ধন্য করছে দেশ, রইল পুরো প্রক্রিয়ার ভিডিয়ো

জীবন্ত হৃৎপিণ্ড নিয়ে ছুটল বন্দে ভারত! ২১৭ মিনিটে ভারতীয় রেলের এক্সপ্রেস ইতিহাস...ধন্য ধন্য করছে দেশ, রইল পুরো প্রক্রিয়ার ভিডিয়ো

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্বাস্থ্যক্ষেত্রে ইন্ডিয়ান রেলের ঐতিহাসিক মাইলস্টোন। এই প্রথমবার লাইভ ডোনারের থেকে পাওয়া হৃৎপিণ্ড সফলভাবে পরিবহণ করা হল রেলপথে! জীবনরক্ষাকারী ডোনার হার্ট সুরাট থেকে অমদাবাদে পৌঁছে গেল ট্রেন নম্বর ২০৯০১ মুম্বই সেন্ট্রাল-গান্ধীনগর ক্যাপিটাল বন্দে ভারত এক্সপ্রেসে চেপেই।

সুরাত থেকে অমদাবাদ যেতে ২১৭ মিনিট (৩ ঘণ্টা ৩৭ মিনিট) সময় লেগেছে ট্রেনের। অমদাবাদের ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে একেবারে সময় মতো পৌঁছে গেল হৃদয়। এই যুগান্তকারী অভিযান বন্দে ভারত এক্সপ্রেসের গতি, সময়ানুবর্তিতা ও নির্ভরযোগ্যতা তুলে ধরার পাশাপাশি জরুরি চিকিৎসা পরিষেবা ও জরুরি প্রয়োজনে রোগী পরিবহণের ক্ষেত্রে ভারতীয় রেলের ক্রমবর্ধমান ভূমিকাও তুলে ধরেছে।

ডাবল ইঞ্জিনে ডাবল লাভ! শিল্প ও কর্মসংস্থান! ৯০০০ কোটি বিনিয়োগ, ১০০০০-এর বেশি কাজ! প্রথম ধাপে কত চাকরি?

যেভাবে হয়েছে পুরো প্রক্রিয়া

অঙ্গ প্রতিস্থাপনের বিষয়টি অত্যন্ত সময়-সংবেদনশীল হওয়ায়, এই পুরো প্রক্রিয়ায় ভারতীয় রেল, রেলওয়ে প্রোটেকশন ফোর্স , গুজরাত রাজ্য পুলিশ এবং মেডিক্য়াল টিমগুলির মধ্যে অত্যন্ত নিখুঁত পরিকল্পনা ও নিবিড় সমন্বয়ের প্রয়োজন ছিল। হৃৎপিণ্ড পরিবহণের প্রতিটি ধাপ এমন ভাবে সুসংহত করা হয়েছিল যাতে দাতার কাছ থেকে সংগৃহীত হৃৎপিণ্ডটি একেবারে নির্দিষ্ট সময়ের মধ্যে (অর্থাৎ যে সময়ের মধ্যে অঙ্গটি প্রতিস্থাপনের জন্য কার্যকর থাকে গ্রহীতার হাসপাতালে) পৌঁছে যায়। অমদাবাদ রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টার পর্যন্ত আরপিএফ এবং গুজরাত রাজ্য পুলিশ বিশেষ গ্রিন করিডোর তৈরি করেছিল। এর ফলে প্রতিস্থাপনের জন্য আনা দাতার হৃৎপিণ্ডটি কোনো বাধা ছাড়াই দ্রুত গন্তব্যে পৌঁছতে পেরেছিল এবং সময় নষ্ট না করেই প্রতিস্থাপন প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়েছে।

লাগামহীন যৌনতায় মত্ত? কলেজে ভর্তি হয়েই ৭০০০ বেশি ছাত্র-ছাত্রী HIV পজিটিভ? ভয়ংকর খবরে ঘুম উড়েছে মা-বাবার...

কী বলছে রেল

অমদাবাদের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী বেদ প্রকাশ বলেন, 'এটি ভারতীয় রেলওয়ের জন্য অত্যন্ত গর্ব ও সন্তুষ্টির একটি মুহূর্ত। বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে সুরাট থেকে অমদাবাদে দাতার হৃৎপিণ্ড সফল ভাবে পৌঁছে দিয়ে প্রমাণ করে যে, সাধারণ যাত্রী ও পণ্য পরিবহনের বাইরেও সমাজের সেবায় আমরা কতটা প্রতিশ্রুতিবদ্ধ। জীবন রক্ষাকারী এই ধরনের মিশনে প্রতি মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় রেলওয়ে, আরপিএফ, গুজরাত রাজ্য পুলিশ এবং মেডিক্যাল টিমগুলোর মধ্যে চমৎকার সমন্বয় এই মিশনের সাফল্য নিশ্চিত করেছে। একটি মানুষের জীবন বাঁচাতে অবদান রাখা কেবল আমাদের দায়িত্বই নয়, বরং সেবা ও মানবতার প্রতি আমাদের সর্বোচ্চ কর্তব্যও বটে।' রেল বুঝিয়ে দিয়েছে কী ক্ষমতা আছে তার...

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali