Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কলকাতা-সহ ৬ জেলায় আগামী ৩ ঘণ্টায় ধেয়ে আসছে বৃষ্টি, দুর্যোগের কমলা সতর্কতা এইসব জেলায়

কলকাতা-সহ ৬ জেলায় আগামী ৩ ঘণ্টায় ধেয়ে আসছে বৃষ্টি, দুর্যোগের কমলা সতর্কতা এইসব জেলায়

য়ন ঘোষাল: নিম্নচাপ সরেছে মধ্যপ্রদেশে। মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে রয়েছে। মৌসুমী অক্ষরেখা দীঘার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। নিম্নচাপ অক্ষরেখা উত্তর প্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত যা ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে।

উত্তরবঙ্গে আজ বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টি হলুদ সতর্কতা থাকবে দার্জিলিং কোচবিহার কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলাতে। উত্তরবঙ্গে কাল শুক্রবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি উপরের দিকের পাঁচ জেলাতেই। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা থাকবে।

উত্তরবঙ্গে পরশু শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সর্তকতা থাকবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে।

ভোররাতে ক্যামাক স্ট্রিটের অফিসে ঢুকে তাণ্ডব দুষ্কৃতীদের, ভিডিয়ো পোস্ট করে দাবি অভিষেকের

দক্ষিণবঙ্গে আজ বৃহস্পতিবার সকালে ৬ জেলায় কমলা সতর্কতা। আজ বিকেল বা সন্ধ্যে থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে সোমবার থেকে ফের বৃষ্টি বাড়বে। মঙ্গলবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বীরভূম মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলাতে। কলকাতায় আপাতত বৃষ্টি চলবে। বিকেলের পর বৃষ্টির পরিমাণ কমবে। কাল শুক্রবার আরও কিছুটা কমবে। একই অবস্থা চলতে পারে সপ্তাহান্তে শনি এবং রবিবার। সোম মঙ্গলবার ফের বৃষ্টি বাড়তে পারে কলকাতায়।

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূমে ২-৩ ঘণ্টার মধ্যে আরও বৃষ্টির সম্ভাবনা। রাত থেকেই অনেক জায়গায় বৃষ্টি চলছে। সঙ্গে অতি ঘন বজ্রপাত হয়েছে। দুপুরের পর কিছু জেলায় সাময়িক ভাবে রোদ উঠলেও উঠতে পারে। ডিভিসি ছাড়ছে। আজ থেকে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা দামোদর, মুণ্ডেশ্বরীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের।

এদিক, মাইথন-পাঞ্চেত থেকে প্রায় ১ লক্ষ ২০ হাজার কিউসেক জল ছাড়ছে ডিভিসি। পরিস্থিতির দিকে নজর নবান্নের। সেই জল ইতিমধ্যই ছাড়তে শুরু করেছে দুর্গাপুর বারেজ। ডিভিসির চেয়ারম্যানকে ফোন মুখ্যসচিবের, জল ছাড়ার পরিমাণ কমানোর অনুরোধ-চার জেলাকে সতর্ক থাকার নির্দেশ। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ে ডিভিসির চেয়ারম্যানের সঙ্গে বিস্তারিত কথা মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের। কেন একসঙ্গে এত পরিমাণ জল ছাড়া হচ্ছে, ডিভিসির চেয়ারম্যানের কাছে সেই বিষয়ে বিস্তারিত জানতে চান মুখ্যসচিব।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali