Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'কে, কার সঙ্গে কেন ঘুরছে আমরা জানি, ২৫০ জন সাসপেন্ড, কাউকে...', পার্টির শৃঙ্খলা নিয়ে কড়া দাওয়াই দিলীপের

'কে, কার সঙ্গে কেন ঘুরছে আমরা জানি, ২৫০ জন সাসপেন্ড, কাউকে...', পার্টির শৃঙ্খলা নিয়ে কড়া দাওয়াই দিলীপের

য়ন ঘোষাল: 'অস্তিত্ব রক্ষার লড়াই লড়ছেন মমতা, পদ্মফুল রেডি রাখেননি তো?' একগুচ্ছ ইস্যুতে বিস্ফোরক দিলীপ ঘোষ। তৃণমূল কংগ্রেসের 'প্ল্যান বি' থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা, কিংবা মালদা-দক্ষিণ দিনাজপুরে টাকা উদ্ধার এবং কবি জয় গোস্বামীর 'থ্রেট কালচার' খোঁচা- সমসাময়িক প্রায় প্রতিটি রাজ্য ও জাতীয় ইস্যুতে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

মমতার 'প্ল্যান বি' ও জোড়াফুল বিতর্ক

প্রতীক হাতছাড়া হলে তৃণমূল নেত্রীর 'প্ল্যান বি' তৈরি রাখা সংক্রান্ত মন্তব্যকে তীব্র কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন- "পদ্মফুল রেডি রাখেননি তো? জোড়াফুল বা গোটা ফুল দিয়ে কী হবে? দলে লোক কোথায়? বিধায়ক, সাংসদ, ফান্ড কিংবা পার্টি অফিস- কোথায় কী আছে? উনি আসলে নিজের অস্তিত্ব রক্ষার লড়াই লড়ছেন এবং দিশেহারা হয়ে নানা রকম স্টেটমেন্ট দিচ্ছেন।"

মালদায় টাকার পাহাড় ও দুর্নীতি

মালদায় কোটি কোটি টাকা উদ্ধার প্রসঙ্গে তাঁর দাবি- "এমন বহু ব্যবসায়ী আছে যাদের কাছে শাসকদলের নেতারা টাকা গচ্ছিত রেখেছে। সেই নেতাদের এবার খুঁজে বের করতে হবে। পুলিস ও সাধারণ মানুষ সবই জানে। পঞ্চায়েতসহ বিভিন্ন বিভাগে আসা কেন্দ্রের হাজার হাজার কোটি টাকা লুঠ হয়েছে। তদন্ত এবার অনেক দূর পর্যন্ত যাবে।"

বিজেপিতে 'বেনো জল' ও দলীয় সতর্কতা

বিজেপিতে দুর্নীতির টাকা নিয়ে প্রবেশের চেষ্টা প্রসঙ্গে শমীক ভট্টাচার্যের সুরেই দিলীপ বলেন- "কোটি কোটি টাকা নিয়ে বহু লোক বিজেপিতে ঢোকার জন্য রেডি হয়ে আছে। টাকা তো সবারই ভালো লাগে, কিন্তু পার্টি এদের ঢুকতে দেয়নি। আমরা জানি কে কার সঙ্গে কেন ঘুরছে। পার্টি সতর্ক আছে এবং এদের কোনওভাবেই এন্ট্রি দেওয়া হবে না।" এমনকী দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও অসাধু কর্মীদের বিষয়ে দিলীপ ঘোষের স্পষ্ট বার্তা- দলীয় শৃঙ্খলা দেখার জন্য আমাদের নিজস্ব শৃঙ্খলা রক্ষা কমিটি আছে। কোনো অসাধু কাজের খবর পেলে সাধারণ মানুষও পার্টির কাছে অভিযোগ জানাতে পারেন। দল ইতিপূর্বে প্রায় আড়াইশো জনকে সাসপেন্ড করেছে এবং এই ছাঁটাই প্রক্রিয়া চলবে।আমরা এক অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে গেলেও সর্বস্তরে নিয়মিত বৈঠক ও প্রশিক্ষণ চলছে। সব দলেই কিছু খারাপ লোক থাকে, তবে তা দিয়ে বিজেপিকে বিচার করা যায় না।

অভিষেকের বিদেশ যাত্রা ও রাহুল গান্ধীকে খোঁচা

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া নিয়ে তাঁর মন্তব্য- "ঘুরে আসুন! এখানে তো ওনার কোনও কাজ নেই। রাহুল গান্ধী যেমন মাঝেমাঝে হাওয়া হয়ে বিদেশে চলে যান, মনে হয় সেই কালচার উনিও গ্রহণ করতে চাইছেন।"

জয় গোস্বামীর 'থ্রেট কালচার' মন্তব্য

কবি জয় গোস্বামীর সাম্প্রতিক বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে দিলীপ বলেন- "তখন মুখ খোলেননি কেন? আর জি কর কাণ্ডের সময় চুপ ছিলেন কেন? আপনি তো ওদের সঙ্গেই ছিলেন। এখন সাধারণ মানুষ সোচ্চার হচ্ছে দেখে আপনিও বলছেন।" তসলিমা নাসরিনের মাদ্রাসা বন্ধের দাবি প্রসঙ্গে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিয়ে বলেন- "উনি এখন এই পরিস্থিতির বাস্তবতা বুঝতে পেরেছেন এবং বঙ্গবাসীর সঙ্গে একমত হয়েছেন।"

ঝাড়খণ্ডে JPSC প্রশ্ন ফাঁস ও NEET বিতর্ক

ঝাড়খণ্ড, পাঞ্জাব ও কর্নাটকের প্রশ্ন ফাঁস নিয়ে বিরোধী নীরবতার সমালোচনা করে তিনি বলেন- "ওসব রাজ্যের প্রশ্ন ফাঁস নিয়ে কারোর মুখে কথা নেই, শুধু NEET নিয়ে রাজনীতি হয়েছিল। নিরীহ পরীক্ষার্থীদের বিভ্রান্ত করে যারা রাস্তায় নামিয়ে পিছন থেকে নাটক করেছে, এবার তাদের আইনের মুখোমুখি করতে হবে।"

দক্ষিণ দিনাজপুরে মাদকের বিপুল টাকা উদ্ধার

টাকা উদ্ধার নিয়ে কড়া ভাষায় তিনি জানান- "সরকারি প্রকল্পের লুঠ হওয়া টাকা সর্বত্র ছড়িয়ে আছে। এতদিন পুলিস ভয়ে চেপে গেছিল, এখন তারা অ্যাক্টিভ হয়েছে। এবার রোজই এভাবে টাকা বেরোবে।"

NCPI-তে যোগ দিচ্ছেন শশী পাঁজা-সহ ২ হেভিওয়েট 'মন্ত্রী'- ৩ সাংসদ! ১৮০ ডিগ্রি ঘুরে গেল

'তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনা নিয়ে একটা লেখা লিখিনি, এই ধিক্কার আমার প্রাপ্য'

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali