বরুণ সেনগুপ্ত: ৩ দিন পেরিয়েও এখনও নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ। এখনও কোনও খবর নেই বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়ের। চরম উতকণ্ঠায় শুভ্রাংশু রায়ের পরিবার। শুক্রবার রাতে মুকুলপুত্র শুভ্রাংশুর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মায়ের খোঁজে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে শুভ্রাংশু রায়ের দুই ছেলে-মেয়েও।
একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে নেপাল গিয়েছিলেন শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়। গত ২১ তারিখ একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে নেপাল গিয়েছিলেন। একাই গিয়েছিলেন তিনি। ২৫ তারিখ, মঙ্গলবার রাতে শুভ্রাংশু রায়ের সঙ্গে ফোনে তাঁর শেষ কথা হয়। ২৬ তারিখ, বুধবার সকালে নেপালে চিন-তিব্বত সীমান্তে আছড়ে পড়ে হড়পা বান। তারপর থেকেই আর তাঁর কোনও খোঁজ নেই শুভ্রাংশুপত্নী শর্মিষ্ঠা ভৌমিক রায়ের। তাঁর সঙ্গে নানাভাবে যোগাযোগের চেষ্টা করলেও, এই তিনদিনে তাঁর কোনও খবর-ই পায়নি পরিবার। ফলে চরম উৎকণ্ঠায় রায় পরিবার।
এই পরিস্থিতিতে শুক্রবার রাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে কথা বলেন শুভ্রাংশু রায় ও তাঁর দুই ছেলে-মেয়ে। মায়ের খোঁজে অধীর শুভ্রাংশুর দুই ছেলেমেয়েকে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। নেপাল এম্বাসির সঙ্গেও তাঁদের কথা বলিয়ে দেন। প্রাবনগ্রাসে নেপাল। বন্যাবিধ্বস্ত নেপালে পশ্চিমবঙ্গের মোট ৩৯ জন নিখোঁজ বলে শুক্রবার রাতে জানান মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, "পোদ্দার পরিবারের দুজনকে দ্রুত ফেরত নিয়ে আসা হবে। বাকি ৩৭ জনকে এখনও খুঁজে পাওয়া যায়নি। নেপালের তালিকায় চলো যাই ট্যুরের ৩২ জন-ই নিখোঁজ।"
ভালোবাসতেন একা ঘুরতে! ঘোরার নেশায় একাই নেপালে, 'নিখোঁজ' সোনারপুরের লোপামুদ্রা
সকালে শেষ ফোন স্ত্রীকে, অভিবাসন দফতরে পৌঁছতেই মারণ স্রোতের ছোবল! খবর নেই তারকেশ্বরের স্নেহাশিসবাবুর
নেপালে নিখোঁজ মুকুল রায়ের বউমা! 'মিসিং' সুস্মিতা-মানস-দীপালি-দেবব্রত-লেখারাও

