Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মাদ্রাসায় গাইতেই হবে 'বন্দে মাতরম'? জনস্বার্থ মামলার শুনানিতে বিরাট মন্তব্য আদালতের

মাদ্রাসায় গাইতেই হবে 'বন্দে মাতরম'? জনস্বার্থ মামলার শুনানিতে বিরাট মন্তব্য আদালতের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাদ্রাসায় কি গাইতেই হবে 'বন্দে মাতরম'? সকলেই জানতে চাইছেন বিষয়টি। 'বন্দে মাতরম' নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের মতের পরে মাদ্রাসায় কি গাইতেই হবে তা? এ নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছিল। তার শুনানি হল গতকাল, মঙ্গলবার।

কী বলল আদালত? কলকাতা হাইকোর্ট মঙ্গলবার মাদ্রাসাগুলিতে 'বন্দে মাতরম'-এর ছ'টি স্তবক গাওয়া বাধ্যতামূলক করার বিরুদ্ধে দায়ের করা ওই জনস্বার্থ মামলার শুনানির সময়ে এ বিষয়ে বলে, 'আকাশ ভেঙে পড়বে না'!

মাত্র ২০ মিনিটেই পর পর ৭ বিস্ফোরণ! রাক্ষুসে আগুন আর ঘন কালো ধোঁয়ায় লহমায় মৃত্যুপুরী গোটা শহর

'আকাশ ভেঙে পড়বে'?

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এ বিষয়ে বলেন, "এমন হাজার হাজার খ্রিস্টান স্কুল রয়েছে, যেখানে সমস্ত শিক্ষার্থীকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বলা হয়। তো, একটি নির্দিষ্ট ধর্মের শিক্ষার্থীরা কি এই প্রশ্ন তোলে যে, কেন আপনারা আমাকে খ্রিস্টধর্ম সম্পর্কিত বিষয়গুলি আবৃত্তি করাচ্ছেন? এতে আকাশ ভেঙে পড়বে না! আজ যদি কেউ আমাকে এমন কিছু আবৃত্তি করতে বলেন, যা আমার ধর্মে নেই, তাহলে কী হবে? আমাকে কি আমার ধর্ম থেকে বের করে দেওয়া হবে?"

'চাপিয়ে দেওয়া উচিত নয়'

আবেদনকারীর পক্ষে সিনিয়র আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, কেন্দ্র সরকার 'বন্দে মাতরম'-এর ছ'টি স্তবকই গাওয়া বাধ্যতামূলক করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তিনি যুক্তি দেন, "এটি কীভাবে করা যেতে পারে? সংবিধান গৃহীত হওয়ার সময়, দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কেবল দুটি স্তবক গাওয়া হবে...! যদি কেউ নিজের ইচ্ছায় গাইতে চান, তবে কোনো আপত্তি নেই, কিন্তু এটি চাপিয়ে দেওয়া যেতে পারে না।" বিকাশরঞ্জন ভট্টাচার্য যোগ করেন, "এটি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবে। অনেক রক্তপাতের পরে স্বাধীনতা অর্জিত হয়েছে। যদি বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও কেউ তা গাইতে অস্বীকার করেন এবং এজন্য তাঁকে জেলে যেতে হয়, তবে তিনি কীভাবে আইনি সাহায্য চাইবেন?"

কলকাতা হাইকোর্ট কী বলল?

কিন্তু সবটা শুনে ও জেনে এ বিষয়ে কলকাতা হাইকোর্ট কী বলছে? ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী বলেন, এই কার্যকরী মেমো জারি করার ক্ষেত্রে এক্তিয়ার সংক্রান্ত দিকটি গুরুত্বপূর্ণ-- বেঞ্চ প্রাথমিকভাবে এই যুক্তিতে সারবত্তা খুঁজে পেয়েছিল; তবে একই সঙ্গে তিনি প্রশ্ন করেন যে, কোনো বলপ্রয়োগমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না। তপোব্রতবাবু বিকাশরঞ্জনকে বলেন, "যারা বন্দে মাতরম গায়নি, তাদের বিরুদ্ধে তারা এখনও কোনো ব্যবস্থা নেয়নি। এ পর্যন্ত কি কেউ কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন?"

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali