Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মেরেকেটে আর মাসখানেক, রোহিত জটিলতায় চাকরি হারাচ্ছেন আগরকর! ৩৬০০০ রানের মালিক বসছেন চেয়ারে

মেরেকেটে আর মাসখানেক, রোহিত জটিলতায় চাকরি হারাচ্ছেন আগরকর! ৩৬০০০ রানের মালিক বসছেন চেয়ারে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির প্রধান হিসেবে অজিত আগরকরের মেয়াদ হয়তো আর মেরেকেটে এক মাস! এমনটাই শোনা যাচ্ছে এখন। বোর্ডের শীর্ষ কর্তারা তাঁর জায়গায় বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সের বর্তমান প্রধান ভিভিএস লক্ষ্মণকেই নিয়ে আসার পরিকল্পনা করছেন।

বোর্ডের সঙ্গে আগরকরের মূল চুক্তির মেয়াদ চলতি বছর জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও, বোর্ড তাঁকে তিন মাসের জন্য তাঁর মেয়াদ বাড়িয়েছিল। ধারণা করা হয়েছিল যে, ভারতীয় দলের প্রাক্তন পেসারের মেয়াদ আরও বাড়বে। ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত হয়তো তিনি চেয়ারে থাকবেন। তবে তেমনটা আর ঘটছে না। শেষ হচ্ছে আগরকরের সময়।

'ওহ ইয়া.. ও অসাধারণ', লজ্জায় পুরো লাল নোরা! ভাইরাল ভিডিয়োতে ঝড়... বিশ্বকাপারের সঙ্গেই সম্পর্কে সিলমোহর?

বিগত কয়েক মাসে আগরকরের জন্য় পরিস্থিতি বেশ জটিল হয়েই উঠেছে। বিশেষ করে ভারতের ওডিআই দলে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া নাটকীয়তার কারণে। শোনা গিয়েছিল যে, ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজই জাতীয় দলে বিশ্বকাপজয়ীর শেষ অধ্য়ায় হতে চলেছে। সর্বভারতীয় দৈনিকের এক প্রতিবেদন অনুযায়ী, আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি পরবর্তী সিরিজগুলিতে রোহিতকে দলের বাইরে রাখার বিষয়ে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনাও করেছিল। কিন্তু পরিস্থিতি নাটকীয় মোড় তখনই নেয় যখন খবর ছড়িয়ে পড়ে যে, লর্ডসে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় ওডিআই হবে রোহিতের শেষ ম্যাচ। যদিও সেই ম্যাচে হিটম্যান দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট, উভয়কেই এক অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দিয়েছিলেন।

তৃতীয় ওডিআইয়ের আগে এই খবরটি ফাঁস হওয়ার পরপরই বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এক বিবৃতি দিয়েছিলেন। সম্ভবত আগরকরের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই, তিনি জোর দিয়ে বলেছিলেন যে, ওডিআই দলের পরিকল্পনায় যতদিন রোহিত থাকবেন, ততদিনই তিনি খেলা চালিয়ে যাবেন। সংবাদসংস্থা পিটিআই-কে সাইকিয়া বলেছিলেন, 'রোহিত ভারতীয় ওডিআই দলের নিয়মিত সদস্য এবং দলের পরিকল্পনায় যতদিন তিনি থাকবেন, ততদিন তিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করে যাবেন। লর্ডসের ওডিআই ম্যাচই তাঁর শেষ ম্যাচ হবে না'। পাশাপাশি এমন খবরও পাওয়া গিয়েছিল যে, ভারতীয় দলের দায়িত্বে থাকা কর্তারা চান না রোহিত ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে খেলুন। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে খেলা দশ ম্যাচের মধ্যে আটটিতে পরাজয়ের বিষয়টি পর্যালোচনার জন্য বিসিসিআই একটি বৈঠকের পরিকল্পনাও করেছিল। কিন্তু সেই বৈঠকও নাকি এখন ভেস্তে গিয়েছে বলে শোনা যাচ্ছে। ইংল্যান্ড সফরের পরেই এই বৈঠকটি হওয়ার কথা ছিল, কিন্তু পর্যালোচনা সম্পন্ন হওয়ার আগেই দল দু'ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছে গিয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali