Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মিছিলে ভয়াবহ আত্মঘাতী হামলা, রাস্তায় রক্তস্রোত- ছিন্নভিন্ন লাশের সারি... বহু মৃত্যু

মিছিলে ভয়াবহ আত্মঘাতী হামলা, রাস্তায় রক্তস্রোত- ছিন্নভিন্ন লাশের সারি... বহু মৃত্যু

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়াবহ আত্মঘাতী হামলা পাকিস্তানে। পাকিস্তানের এক রাজনৈতিক সমাবেশে এক মর্মান্তিক ও বর্বরোচিত আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন। ৫০ জনেরও বেশি মানুষ গুরুতর জখম। রাজনৈতিক কর্মসূচিতে যখন শত শত সমর্থক ও স্থানীয় বাসিন্দা যোগ দিয়েছেন, তখনই এই হামলা চালানো হয়।

বিস্ফোরণের তীব্রতায় মুহূর্তের মধ্যে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। চারপাশে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কীভাবে হামলা?
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, জনসভায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা বক্তব্য রাখার সময়ই ভিড়ের মধ্যে লুকিয়ে থাকা ওই আত্মঘাতী হামলাকারী নিজে শরীরের সঙ্গে বেঁধে রাখা শক্তিশালী বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের প্রভাব এতটাই ভয়াবহ ছিল যে সভামঞ্চের একাংশ ধসে পড়ে। আশপাশের একাধিক যানবাহন ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিন্নভিন্ন লাশ। কারও হাত উড়ে গিয়েছে। কারও পা।

হামলার পরই স্থানীয় প্রশাসন, পুলিস এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে নিকটস্থ হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সাধারণ মানুষের কাছে রক্তদানের আবেদনও করা হয়েছে।

এই নৃশংস হামলার তীব্র নিন্দা করেছেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এক যৌথ বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। ঘটনার পেছনে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তির মুখোমুখি করার প্রতিশ্রুতি দিয়েছেন। হামলার ঘটনার পর পুরো এলাকা জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এই প্রাণঘাতী আক্রমণ পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে বড় ধরনের প্রশ্নচিহ্নের উপর দাঁড় করিয়েছে।

২ বছর অন্তরালে, অবশেষে দেখা মিলবে শেখ হাসিনার! কবে, কোথায়?

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali