Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
NCPI-তে যোগ দিচ্ছেন শশী পাঁজা-সহ ২ হেভিওয়েট 'মন্ত্রী'- ৩ সাংসদ! ১৮০ ডিগ্রি ঘুরে গেল খেলা?

NCPI-তে যোগ দিচ্ছেন শশী পাঁজা-সহ ২ হেভিওয়েট 'মন্ত্রী'- ৩ সাংসদ! ১৮০ ডিগ্রি ঘুরে গেল খেলা?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'একা শশী নন, মায়ের সঙ্গে গোপন বৈঠকে ছিলেন আরেক প্রাক্তন মন্ত্রী!' কাকলিপুত্রের মন্তব্যে তুঙ্গে জল্পনা। শনিবার এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের চেম্বারে গিয়ে বৈঠক করেছিলেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী শশী পাঁজা। সেই বৈঠকের পর থেকেই রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছিল নতুন জল্পনা।

কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই জল্পনার আগুনে ঘি ঢাললেন কাকলি-পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। রবি সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় তিনি চাঞ্চল্যকর দাবি করলেন- মায়ের সঙ্গে ওই গোপন বৈঠকে একা শশী পাঁজা ছিলেন না, সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের আরও এক হেভিওয়েট প্রাক্তন মন্ত্রী! কার কথা বললেন বৈদ্যনাথ? দ্বিতীয় সেই প্রভাবশালী মন্ত্রী কে? এই প্রশ্নকে কেন্দ্র করেই এখন জোর তরজা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

গোপন বৈঠক নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট

রবিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার জানান, তাঁর মা কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে শনিবার কালীঘাটের ফার্টিলিটি ক্লিনিকে একটি উচ্চপর্যায়ের গোপন বৈঠক হয়। বৈঠকে শশী পাঁজা তো ছিলেনই, পাশাপাশি রাজ্য মন্ত্রিসভার আরও এক প্রাক্তন সদস্য সেখানে দীর্ঘ সময় ধরে উপস্থিত ছিলেন। তবে সেই দ্বিতীয় প্রাক্তন মন্ত্রীর নাম এখনই প্রকাশ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বৈদ্যনাথ। তাঁর বক্তব্য, "উপযুক্ত সময়েই সংবাদমাধ্যমের সামনে নাম প্রকাশ করা হবে।"

ছিন্নভিন্ন মমতার 'মহিলা ব্রিগেড'?

বিধানসভা নির্বাচনে বড় ধরনের ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের সংগঠন কার্যত ছিন্নভিন্ন হয়ে পড়েছে। একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে পরিচিত 'মহিলা ব্রিগেডের' চার মূল স্তম্ভের সমীকরণও বদলে গিয়েছে মারাত্মকভাবে। বারাসতের সাংসদ কাকলি দেবী তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন এনসিপিআই-তে। বর্তমানে তিনি লোকসভায় সেই দলের মুখ্য সচেতক। এই দুই নেত্রী আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন 'আসল তৃণমূল' শিবিরে যোগ দিয়েছেন।

নির্বাচনে দলের পরাজয়ের পর থেকে তিনি দীর্ঘদিন নিষ্ক্রিয় ও ব্যাকফুটে ছিলেন। শোনা যাচ্ছিল তিনি নিজের জন্মভূমি অন্ধ্রপ্রদেশে চলে গিয়েছেন। কিন্তু আগস্টের শুরুতেই প্রকাশ্যে এসে কালীঘাটে কাকলি ঘোষ দস্তিদারের ক্লিনিকে হাজির হন তিনি। শশী পাঁজা এবং আরও এক রহস্যময় প্রাক্তন মন্ত্রীর এই পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে নতুন ধাক্কা দিতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

অন্যদিকে, কাকলি ঘোষ দস্তিদার তৃণমূলের সেই 'বিদ্রোহী' ২০ সাংসদদের অন্যতম, যাঁরা ইতিমধ্যে এনসিপিআই-তে যোগ দিয়েছেন। এই সাংসদরা আবার কেন্দ্রের শাসক জোট এনডিএ-রও শরিক। তিনি বিজেপি নেতা মন্ত্রীদেরও অত্যন্ত ঘনিষ্ঠ।

২ নয়, NCPI ছেড়ে তৃণমূলে ফিরছেন ৩ সাংসদ! কে কে? জানা গেল নাম- দিল্লির বিগ আপডেট

বিক্ষুব্ধ সাংসদদের 'ঘর ওয়াপসি' নিয়ে বড় আপডেট! '২০ জনই...', বোমা ফাটালেন শতাব্দী

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali