জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বলেছেন, যুদ্ধবিরতি শেষ, তবে দুই পক্ষের আলোচকরা আলোচনা চালিয়েই যেতে পারেন। কোন দুপক্ষ? একটি পক্ষ অবশ্যই ট্রাম্প নিজে, মানে খোদ আমেরিকা। আর একটি পক্ষ ইরান। ইরানে এখন আয়াতোল্লার সমাধি অনুষ্ঠান চলছে। এরই মধ্যে তোপ ট্রাম্পের।
জঘন্য অসুস্থ নৃশংস
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি এখন শেষ। তিনি যোগ করেন, আমি তাদের সঙ্গে আর কোনো লেনদেন করতে চাই না, ওরা জঘন্য, ওরা অসুস্থ মানুষ! ট্রাম্প আরও বলেন যে, ইরানে অসুস্থ মানুষেরা তাদের নেতৃত্ব দিচ্ছেন। এখানেই থামেননি তিনি। মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য় করেন যে, তারা (ইরানের মানুষজন) নৃশংস ও সহিংস প্রকৃতির লোক!
পরমাণু-লড়াই
গায়ের ঝাল মিটিয়ে ইরান সম্পর্কে উল্টোপাল্টা আনপার্লামেন্টারি যাই বলুন না কেন ট্রাম্প, তার মধ্য়েই তিনি ঢুকিয়ে দেন পারমাণবিক শক্তির তিক্ত প্রসঙ্গও। ইরানকে ঠেস মেরে তিনি বলেন, তাদের কাছে (ইরানের কাছে) পারমাণবিক অস্ত্র থাকলে তারা (এতদিনে) সেটি ব্যবহার করে ফেলত। আমার বিবেচনায়, সেসব শেষ হয়ে গিয়েছে!
তুরস্কের আঙ্কারায়
তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখার সময়ে আজ, বুধবার ট্রাম্প এসব মন্তব্য করেন। তাঁর বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা করা মানে শুধুই সময়ের অপচয়। তারা মিথ্যাবাদী। তিনি জানান, আলোচকেরা চাইলে কথাবার্তা চালিয়ে যেতে পারেন, তবে তাঁর মনে হয়, তাঁরা শুধু নিজেদের সময়ই নষ্ট করছেন।
ছড়িয়ে আছে দেহ, শিশুদের কামড়াচ্ছে ইঁদুর, আক্রমণ করছে বেজি; জল নেই, শৌচালয় নেই, যেন আস্ত নরক
ইরান-আমেরিকা সংঘাত শুরু
এর আগে মঙ্গলবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল যে, তারা ইরানের ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মধ্যে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ৬০টিরও বেশি নৌযানও রয়েছে। এর জবাবে ইরান জানিয়েছে, তারা বাহরিন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে পাল্টা হামলাও চালিয়েছে।

